কাইয়ুম চৌধুরীঃ-
ঈদ মানে আনন্দ,ঈদ মানে খুশি ..!
সেই অনাবিল আনন্দ বিনোদনের জন্য পতেঙ্গা সমুদ্র সৈকতে ঈদের পরদিন অর্থাৎ ২য় দিনে বিভিন্ন বয়সের হাজার হাজার ভ্রমণ ও বিনোদন পিপাসুদের দর্শনার্থীদের ভিড় পরিলক্ষিত হয়েছে। এই যেন বিনোদন পিপাসুদের লোকে লোকারণ্য.…!
চট্টগ্রামের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এই বিনোদন স্পটে আজ রোববার দুপুর থেকেই চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের মানুষের ঢল নামে।
অন্যান্য দিনের তুলনায় এবারের ঈদে বিশেষ ছুটি সহ ছুটির দিন বেশি হওয়ায় এবার পতেঙ্গায় বেশি লোকের আগমন হতে পারে বলে বিচ কমিটির সদস্যরা ধারণা করছেন।
পর্যটন কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তায় টুরিষ্ট পুলিশ, থানা পুলিশ ও বিচ ম্যানেজমেন্ট কমিটির লোকজন স্বক্রিয় ভূমিকা রাখতে কাজ করে যাচ্ছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন।
তবে সব মিলিয়ে সড়কপথে নিরাপদ যানযট আরো নিশ্চিত করতে আগত দর্শনার্থীরা এই প্রতিবেদককে জানান।