Categories: জাতীয়

সীতাকুণ্ডে ৪১ দিন জামায়াতে নামাজ আদায়ে পুরস্কৃত ৪০ শিশু-কিশোর

কাইয়ুম চৌধুরী-

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ- সীতাকুণ্ডে টানা ৪১ দিন ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায়ে ও কোরআন পাঠদানে ৪০ শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে।
১৪ মার্চ শনিবার বাদে জোহর পন্থিছিলা ইসলামীয়া দাখিল বিজ্ঞান মাদ্রাসা জামে মসজিদে শিশু-কিশোরদের মাঝে এই পুরস্কার প্রদান করা হয়। সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সহ-সভাপতি নুর মোহাম্মদ ও পন্থিছিলা ইসলামীয়া দাখিল বিজ্ঞান মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট তৌফিক উদ্দিন এর যৌথ অর্থায়নে শিশু-কিশোরদের মাঝে এই পুরস্কার দেওয়া হয়। পন্থিছিলা মাদ্রাসা জামে মসজিদের পেশ ইমাম ক্বারী আব্দুল কুদ্দুছ এর সঞ্চালনায় বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউছুফ নিজামী, পন্থিছিলা দাখিল বিজ্ঞান মাদ্রাসার সুপার মাওলানা মোঃ শহীদুল্লাহ, অনুষ্ঠানের আয়োজক নুর মোহাম্মদ ও মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট তৌফিক উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-কাইয়ুম চৌধুরী, উপজেলা দলিল লিখক সমিতির সহ-সভাপতি শাহ আলম, প্রেস ক্লাবের সদস্য অ্যাডভোকেট মোঃ নাছির উদ্দিন, ওয়ার্ড বিএনপির সভাপতি ও মসজিদ কমিটির সহ-সভাপতি আবু ছিদ্দিক বাল্লা, কাদের ভূঁইয়া পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হান্নান, চাঁদগাজী শাহ জামে মসজিদের সহ-সভাপতি মফিজুর রহমান ওয়াহিদী ও শেখপাড়া জামে মসজিদের সেক্রেটারী নুর সোলেমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা এ সময় উপস্থিত ছিলেন। সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সহ-সভাপতি নুর মোহাম্মদ বলেন, পবিত্র মাহে রমজানে এলাকার শিশু-কিশোরদের মসজিদমূখী করার উদ্দেশ্যে ৪টি মসজিদে এমন উদ্যোগ নেয়া হয়েছে। গত ২০ রমজান দুপুরে পৌরসভার ২নং ওয়ার্ড শেখপাড়া জামে মসজিদ ও ২২ রমজান কাদের ভূঁইয়া পাড়া জামে মসজিদে শিশু-কিশোরদের একই ভাবে পুরস্কৃত করা হয়েছে। পরবর্তী ধাপে আগামী ২৬ রমজান চাঁদগাজী শাহ জামে মসজিদে নিয়মিত নামাজ আদায়ে আগত শিশু-কিশোরদের পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এমন উদ্যোগে আমাকে সার্বিক সহায়তা করায় আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ এমন উদ্যোগ কবুল করুন। আমি সকলের আন্তরিক সহায়তা কামনা করছি।

Press Didar

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

19 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

19 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

22 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

22 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.