সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জনপ্রতিনিধিসহ পিআইসিদের যতো অভিযোগ


জগন্নাথপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বরকত উল্লাহ এর কাছে নানা অভিযোগ তুলে ধরেছেন জনপ্রতিনিধিসহ পিআইসি কমিটির লোকজন।


(১০ মার্চ ) মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান ও হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি প্রবীণ শালিসি ব্যক্তি মো.শাহিদুল ইসলাম বকুল, পাইলগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও পিআইসি কমিটির সভাপতি নজমুদ্দীন, চিলাউড়া-হলদিপুর ইউপি সদস্য ও পিআইসি কমিটির সভাপতি লিলু মিয়া, পিআইসি কমিটির সভাপতি আবুল হোসেন, সদস্য সচিব রুবেল আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, প্রেসক্লাব যুগ্ম-সম্পাদক আলী আছগর ইমন, সদস্য শাহ ফুজায়েল আহমদ প্রমূখ।


এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মহসীন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ওয়াহিদুর রহমান, বিভিন্ন পিআইসি কমিটির সভাপতি ইউপি সদস্য তেরা মিয়া, মফিজুর রহমান, অনিল চন্দ্র দাস, রিতি মিয়া, সাংবাদিক আবদুল ওয়াহিদ, বাবুল দাস, ডা.শাহিন আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সভায় পিআইসিরা তাদের কাজের বিল পাওয়ার জন্য জোরালো দাবি জানান এবং যতো অভিযোগ তুলে ধরে বেশ কয়েকজন পিআইসিকে জড়িয়ে অপপ্রচারের তীব্র নিন্দা জানান। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ ক্ষোভ প্রকাশ বলেন, এসব অপপ্রচারে আমাকেও জড়ানো হয়েছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের এখানে কোন অনিয়ম দুর্নীতি হয়নি।


কোন প্রকার অর্থ লেনদেনের প্রশ্নই আসে না। উপজেলা পাউবো কর্মকর্তা শেখ ফরিদ সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন। প্রকৃত বিষয় হচ্ছে, জগন্নাথপুর উপজেলার হাওরের ফসল রক্ষায় ৩৭টি পিআইসির মাধ্যমে বাঁধের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এতে প্রতিটি প্রকল্প শুরু থেকে শেষ পর্যন্ত বাস্তবায়নে এসও শেখ ফরিদের ভূমিকা রয়েছে। আমি শুধু সভাপতি হিসেবে প্রতি স্বাক্ষর করেছি।


আমাদের কঠোর তদারকির কারণে শেখ ফরিদ অন্যায় সুবিধা নিতে না পারায় মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত করেছেন। যা কোন অবস্থায় কাম্য নয়। এসব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ।

Mohammed Alam

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

3 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

1 day ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

1 day ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.