সুনামগঞ্জের জগন্নাথপুর হাসপাতালের তৃতীয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু


জগন্নাথপুর প্রতিনিধিঃ 
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয়তলা ছাদের উপর থেকে নিচে পড়ে সাজাদ মিয়া (৭০) নামের এক রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের মৃত আছলম উল্লার ছেলে।


হাসপাতালসূত্র জানান, গত ২ মার্চ শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে সাজাদ মিয়া জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের তৃতীয় তলায় পুরুষ ওয়ার্ডে ভর্তি করেন।



এর মধ্যে (৫ মার্চ ) ভোররাত ৪ টার দিকে হাসপাতালের তৃতীয়তলা ছাদের উপর থেকে নিচে পড়ে যান রোগী সাজাদ মিয়া। এ সময় তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ওসমানীতে যাওয়ার পর হতভাগ্য সাজাদ মিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে।



জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা ডা.তানজিম হোসেন তা নিশ্চিত করেছেন।

Mohammed Alam

Recent Posts

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…

10 hours ago

বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…

11 hours ago

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. রাফসান (২৪) নামের এক যুবকের মৃত্যু…

12 hours ago

সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে…

16 hours ago

তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল!

সিলেট প্রতিনিধি: ​আইন ও প্রশাসনের তোয়াক্কা না করে দিনদুপুরে টিলা কাটা এবং চা-বাগানের দেবোত্তর সম্পত্তি…

16 hours ago

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা

কাইয়ুম চৌধুরীঃ ​চট্টগ্রাম জেলা পুলিশের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার…

17 hours ago

This website uses cookies.