
সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ড পৌরসভাধীন ফকিরহাটস্হ ইকো পার্কে গলা কাটা অবস্হায় অজ্ঞান এক কিশোরীকে পাওয়া গেছে।ধারনা করা হচ্ছে তাকে কেউ গলা কেটে হত্যার চেষ্টা করে।
সীতাকুণ্ড থানার ওসি তদন্ত মোঃ আলমগীর জানায়, আজ রবিবার সকালে লোকমারফত খবর পাই ৬/৭ বছরের এক কিশোরী গলা গাটা অবস্হায় পড়ে আছে। দ্রুত ঘটনাস্হলে পুলিশ পাঠিয়ে মেয়েঠিকে উদ্ধার করে সীতাকুণ্ড হাসপাতালে আনলে ডাক্তার মেয়েটিকে জীবিত বলে জানায়।
ধারনা করা হচ্ছে কেউ তাকে ইকো পার্কে বেড়ানোর কথা বলে এনে জবাই করে হত্যার চেষ্টা করে হয়তো মৃত ভেবে ফেলে যায়।
তবে মেয়েটি তার নাম বলছে হীরা,পিতা নুর হোসেন,মাষ্টারপাড়া,কুমিরা। মেয়েটি সুস্হ হলে বিস্তারিত জানা যাবে।