Categories: জাতীয়

সুনামগঞ্জের জগন্নাথপুরে পাথর সংকটে, সড়কে বসানোর পাকা ব্লক নির্মাণে ব্যবহার হচ্ছে নিম্নমানের পাথর


জগন্নাথপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে পাথর সংকটে, সড়কের ঢালুস্থানে বসানোর জন্য পাকা ব্লক নির্মাণে নিম্নমানের পাথর ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে স্থানীয় জনমনে চাপা ক্ষোভ বিরাজ করলেও প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। মাটি মিশ্রিত লালছে পাথর দিয়ে নির্মাণ করা হচ্ছে পাকা ব্লক। ব্লক তৈরির সময় পাথরগুলো ধোঁয়াও হয় না বলে স্থানীয়রা অভিযোগ করেন। তা দেখার যেন কেউ নেই।


জানাগেছে, সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের অধীনে জগন্নাথপুর উপজেলা এলাকায় প্রধান সড়ক আরো প্রসস্তকরণের কাজ চলছে। গত কয়েক মাস ধরে অবিরাম চলছে কাজ। প্রসস্তকরণ কাজ শেষ হলে শুরু হবে সড়কের পাশে পাকা ব্লক বসানোর কাজ। এ জন্য জগন্নাথপুর পৌর শহরের হাবিবনগর গ্রাম এলাকায় স্টিলের ব্রিজের পাশে পাকা ব্লক নির্মাণ কাজ চলছে। এসব নির্মাণ দেখতে প্রতিদিন উৎসুক জনতা দাঁড়িয়ে থাকেন। সবার সামনেই কাজে অনিয়ম কেউ মেনে নিতে পারছেন না। আবার প্রতিবাদ করার সাহসও পাচ্ছেন না। এভাবেই নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক লোক ব্লক নির্মাণে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ তুলে ধরেন।


(২৩ ফেব্রুয়ারি) সোমবার সরজেমিনে দেখা যায়, বিশাল আয়তনের স্তুপ করে রাখা আছে নিম্নমানের পাথর। এসব পাথর দিয়ে নির্মাণ করা হয় পাকা ব্লক। তৈরি হওয়া ব্লক এখান থেকে অন্যস্থানে সরানোর কাজে ব্যস্ত রয়েছেন শ্রমিকেরা।


এ সময় কাজের দায়িত্বে কারা আছেন, জানতে চাইলে ব্লক নির্মাণ কাজের সাইট ঠিকাদার ও সড়কে কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে আরেকজনের সাথে কথা হয়। তারা জানান, এসব বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। কোন ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেয়েছে জানতে চাইলে তারা জানান, এমএম বিল্ডার্স। তাদের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে কথা হয় এমএম বিল্ডার্সের সাইট ইঞ্জিনিয়ার নাজমুল হাসানের সঙ্গে। তিনি দাবি করেন, মানুষের অভিযোগ সঠিক নয়, আমরা ভালোমানের পাথর দিয়ে কাজ করছি।


পরে এ বিষয়ে কথা হয় সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো.শাহদাত হোসেনের সঙ্গে। তিনি জানান, সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে সুনামগঞ্জ মহাল থেকে এসব মাটিযুক্ত লালছে পাথর আমদানী করা হয়েছে। শুধু পাথর সংকটের কারণে এসব পাথর দুইবার করে ধুঁয়ে ব্যবহার করার কথা রয়েছে।


তবে ক্ষুব্দ জনতার দাবি, কমপক্ষে একবার হলেও পাথরগুলো ভালোভাবে ধুঁয়ে যেন ব্যবহার করা হয়। তা না হলে প্রতিবাদী জনতাদের নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।

Mohammed Alam

Recent Posts

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোনাকী পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী…

1 day ago

সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ…

2 days ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : ​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ…

2 days ago

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​চট্টগ্রাম-৪ আসন থেকে জনতার ভোটে নির্বাচিত নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী…

3 days ago

সীতাকুণ্ডে অবৈধ বালু তোলা কেন্দ্রিক দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা:

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলি করে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে (২৬) হত্যা এবং…

5 days ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গুলিতে বাপ্পি নিহত, আহত শাওন

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬)…

6 days ago

This website uses cookies.