জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রাম-১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ বলেছেন, চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক )এলাকাকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করে আধুনিক মডেল চন্দনাইশ আসনে রূপান্তর করা হবে। সকল প্রকার সিন্ডিকেট ভেঙ্গে দেয়া হবে,চাদাঁবাজি মুক্ত ও টোল আদায় বন্ধ করা হবে । সাথে সাথে অভ্যন্তরীণ সড়কগুলো সংস্কারের মাধ্যমে মানবিক কার্যক্রম হাতে নিয়ে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম অসহায়, প্রতিবন্ধীদের জন্য কাজ করা হবে। ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় এমপির বাসভবনে মাহে রমজানের তাৎপর্য্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি অর্ধ-শতাধিক প্রতিবন্ধীদের ইফতারি ও আর্থিক সাহায্য প্রদান, ৪ টি মাদ্রাসার ২ শতাধিক এতিম শিক্ষাথীদের পায়জামা, পাঞ্জাবি, টুপি, গেঞ্জি ঈদ উপহার হিসেবে বিবেচনা করেন। মাহফিলে বক্তব্য রাখেন নির্বাচনকালীন প্রধান সমন্বয়কারী এম এ হাশেম রাজু, ডা. মো. ইসা, সিরাজুল ইসলাম, সালাউদ্দিন, এড. আমিনুল হক চৌধুরী, এড. জসিম উদ্দিন হিমেল, সিরাজুল ইসলাম, সেলিম উদ্দিন প্রমুখ।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোনাকী পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রাম-৪ আসন থেকে জনতার ভোটে নির্বাচিত নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলি করে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে (২৬) হত্যা এবং…
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬)…
This website uses cookies.