সুনামগঞ্জের জগন্নাথপুরে এসিল্যান্ডের বাসায় চোরের কান্ড


জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে এসিল্যান্ডের বাসায় মূল্যবান জিনিসপত্র না পেয়ে বাসার সকল আসবাবপত্র তছনছ করে গেছে চোরেরা। এ ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পড়বি তো পড়, মালির ঘাঁড়ে। একেবারে ক্ষুদ প্রশাসনের কর্তা ব্যক্তির বাসায় চোরের এমন কান্ডে রীতিমতো আতঙ্কের সৃস্টি হয়েছে।


জানাগেছে, (১৫ ফেব্রুয়ারি) রোববার রাতে এসিল্যান্ডের বাসায় এমন ঘটনা ঘটেছে। ওই দিন রাতে তিনি বাসায় ছিলেন না। সুনামগঞ্জে অবস্থান করছিলেন। ১৬ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরের সরকারি কোয়ার্টারের বাসায় এসে এমন ঘটনা দেখে এসিল্যান্ড নিজেই রীতিমতো হতবাক হয়ে যান।


এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মহসীন উদ্দিন জানান, বাসায় তেমন মূল্যবান কিছু ছিল না। যা ছিল তাও চোর বা চোরেরা নেয়নি। অথবা নিতে পারেনি। শুধু বাসার সকল আসবাবপত্র তছনছ করে রেখে গেছে। দরজার তালা ভেঙে চোর বাসায় প্রবেশ করেছিল।


স্থানীয়দের মধ্যে কয়েকজন জানান, চোরের দল ভেবেছিল এসিল্যান্ডের বাসায় অনেক নগদ টাকা বা স্বর্ণালঙ্কার পাবে। সেই আশায় জীবনের ঝুঁকি নিয়ে বাসায় ঢুকেছিল চুরি করতে। কিন্তু ঘরে ঢুকে অধিক মূল্যবান কিছু না পেয়ে হয়তো ক্ষোভে বাসার মালামাল তছনছ করে গেছে। এসিল্যান্ড একজন সৎ মানুষ। তিনি সাদামাটা জীবন-যাপন করেন। তা হয়তো চোর জানে না।


জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ বলেন, এসিল্যান্ডের বাসায় চুরির ঘটনা খুবই দুঃসাহসিক। তা অবশ্যই খতিয়ে দেখতে হবে। পুরো উপজেলা পরিষদ চত্ত্বর সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। নিরাপত্তা আরো বৃদ্ধি করতে হবে।


জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম জানান, এসিল্যান্ডের বাসায় চুরি হয়নি। ঘরের মালামাল তছনছ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের সনাক্ত করতে তদন্ত চলছে।

Mohammed Alam

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

17 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

18 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

20 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

20 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.