জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে ৫ সংসদ সদস্য প্রার্থীর। এই আসনে ৮ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। বিএনপি মনোনীত জসিম উদ্দীন আহমেদ ধানের শীষ প্রতীকে ৭৬ হাজার ৪৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের ছাতা প্রতীকের প্রার্থী ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট। বৃহত্তর সুন্নী জোটের মোমবাতি প্রতীকের প্রার্থী মাও. সোলাইমান ফারুকী পেয়েছেন ২২ হাজার ৯৯২ ভোট। অপর ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
নির্বাচন কমিশন আইন অনুযায়ী নির্বাচনী নিরাপত্তাজনিত সংসদীয় আসনের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে জামানত হিসেবে প্রার্থীদেরকে ২৫ হাজার টাকা জমা রাখতে হয়। এই অর্থ ট্রেজারি চালান বা কোনো তফসিলি ব্যাংকের পে-অর্ডার বা পোস্টাল অর্ডার জমা দিতে হয়। জামানত বাজেয়াপ্তের শর্তমতে-একটি নির্বাচনী এলাকায় যত ভোট পড়ে তার শতকরা সাড়ে ১২ শতাংশ ভোট প্রার্থীরা যদি না পান তাহলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হয়। এই আসনের প্রার্থীদের ফলাফলে দেখা যায়, বাংলাদেশ ইসলামী আন্দোলন প্রার্থী মো. আবদুল হামিদ (হাতপাখা) পেয়েছেন ১৫৩৯ ভোট, জাতীয় পার্টি প্রার্থী মো. বাদশা মিয়া (লাঙল) পেয়েছেন ২৯৩ ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ প্রার্থী এইচ.এম ইলিয়াছ (আপেল) পেয়েছেন ১৪৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী এড. মিজানুল হক চৌধুরী (ফুটবল) ৩৬৩০, স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রাহী (মোটরসাইকেল) ১১৬৫ ভোট পেয়েছেন।
চন্দনাইশ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাজিব হোসেন জানান, নির্বাচন কমিশন আইন অনুযায়ী নির্বাচনী নিরাপত্তাজনিত সংসদীয় আসনের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে জামানত হিসেবে প্রার্থীদেরকে ২৫ হাজার টাকা জমা রাখতে হয়। জামানত বাজেয়াপ্তের শর্তমতে-একটি নির্বাচনী এলাকায় যত ভোট পড়ে তার শতকরা সাড়ে ১২ শতাংশ ভোট প্রার্থীরা যদি না পান তাহলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হয়। সে হিসেবে শর্ত মোতাবেক ভোট না পাওয়ায় চট্টগ্রাম-১৪ আসনে ৫ জন সংসদ সদস্য প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রাম-৪ আসন থেকে জনতার ভোটে নির্বাচিত নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলি করে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে (২৬) হত্যা এবং…
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬)…
সিলেট প্রতিনিধি : সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে এক…
কাইয়ুম চৌধুরী: চট্টগ্রামের খেজুরতলা, কাটগড়, রাজমণি ঘাট ও কাট্টলী ঘাটে সাংবাদিকতার পরিচয় দিয়ে মাছ লুটপাটের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সীতাকুণ্ডে শুরু হয়েছে দুর্গাপূজার মূল…
This website uses cookies.