সীতাকুণ্ডে পৃথক ঘটনায়,বালু উত্তোলনের লুট হওয়া তেল নিয়ে হামলায় নিহত- ১ আহত- ৩, অপরদিকে গ্যারেজের মিস্ত্রী খুন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বালু উত্তোলনের ড্রেজার থেকে লুট হওয়া তেল নিয়ে হামলার ঘটনার চারদিন পর সাগর উপকূল থেকে মোঃ সালাউদ্দিন (৪৫) নামে নিখোঁজ এক নিরাপত্তা প্রহরীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা জেএমআই কারখানা সংলগ্ন সাগর উপকূলীয় খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সালাউদ্দিন একই উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে।
নিহতের বোন জামাই বিএনপি নেতা আকবর হোসেন বাদশা জানিয়েছেন,গত শনিবার বিকালে বালু উত্তোলনের লুট হওয়া তেল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে ছয় জন আহত হয়। এসময় সন্ত্রাসীরা এলোপাথাড়ি কুপিয়ে আহত করা নিরাপত্তা প্রহরী সালাউদ্দিনকে আটকে রাখেন। সংঘর্ষ পরবর্তীতে সালাউদ্দিনকে খুঁজে না পেলেও চারদিন পর জেএম আই সংলগ্ন সাগর উপকূলের খাল থেকে তার বড় দেহটি উদ্ধার করা হয় মরদেহটি উদ্ধার করা হয়। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে সালাউদ্দিনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার । তবে নিখোঁজ ওই ব্যক্তিকে কে বা কারা হত্যা করেছে সে বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন পুলিশ ।
সীতাকুণ্ডর থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক ভক্ত জানান,সাগর উপকূল থেকে উদ্ধার করা ওই নিরাপত্তা প্রহরীর মাথায় ও কপালে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর গভীর আঘাতের একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়না তদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
সাগর থেকে বালু উত্তোলনকারী যন্ত্রের তেল সরবরাহকারী জগলুল হোসেন নয়ন জানান,গত শনিবার বিকালে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী সাগরে বসানো ড্রেজার যন্ত্রের ২ হাজার লিটার তেল লুট করে নিয়ে যাই। এ ঘটনার ঘন্টাখানেক পর তার ভাই আশরাফ হোসেন কাজল কয়েকজন কর্মচারী নিয়ে সাগরের ভেতরে থাকা ডেজার যন্ত্রের কাছে ছুটে যান। এসময় সেখানে থাকা নিরাপত্তা প্রহরী সালাউদ্দিন তেল লুটের ঘটনা বলেন এবং সন্ত্রাসীরা সাগর উপকূলের কোথায় লুকিয়ে আছেন তা দেখিয়ে দেন। তারা তেল উদ্ধারে ঘটনাস্থলে ছুটে গেলে সন্ত্রাসীরা কাজল ও সালাউদ্দিন সহ কয়েকজনকে এলোপাথারি কুপিয়ে আহত করেন। ঘটনার পর কাজলসহ আহতরা প্রাণ রক্ষায় দৌঁড়ে পালিয়ে গেলেও সন্ত্রাসীরা রক্তাক্ত সালাউদ্দিনকে আটকে রাখেন। এরপর তার আর খোঁজ মেলেনি। মঙ্গলবার বিকেলে সাগর উপকূলে তার মরদেহ মিলেছে। সালাউদ্দিন স্থানীয় হওয়ায় সন্ত্রাসীরা তাকে হত্যার পর সাগরে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নয়ন আরো জানান,ঘটনার পরদিন তিনি সীতাকুণ্ড থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় সাতজনকে সুনির্দিষ্ট আসামী করার পাশাপাশি ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো.আলমগীর জানান,বালু উত্তোলনের তেল লুট ও সংঘর্ষের ঘটনায় থানায় মামলা রয়েছে। ঘটনার চারদিন পর সাগর উপকূল থেকে নিখোঁজ নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় রিফাত নামে একজনকে আটক করা হয়েছে।
অপরদিকে গতমঙ্গলবার বাড়বকুণ্ড রেল ষ্টেশনের রোডের মাথায় একটি মোটর গ্যারেজের সজিব (২৫) নামে এক মিস্ত্রীকে মৃত অবস্হায় উদ্ধার করে পুলিশ।
ধারনা করা হচ্ছে কোন ডাকাত দল হানা দিয়েছিল,বাধা দেয়ায় তাকে লোহা দিয়ে আঘাত করলে ঘটনাস্হলেই মৃত্যু হয়।সকালে গ্যারেজে মালিক গিয়ে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন,এব্যাপারেও একটি হত্যা মালা হয়েছে,আসামী অজ্ঞাত।

Press Didar

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

18 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

18 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

21 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

21 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.