দিদার টুটুলঃ
সীতাকুণ্ডে বারৈয়াঢালা ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি একটি গ্রাম্য বাজারে " না ভোটের" পক্ষে প্রচারনার সময় স্থানীয় জনতা হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করেছে।
জানা যায়, আজ শনিবার রাত ৯টায় ৬নং ওয়ার্ডস্হ গ্রাম্য বারৈয়াঢালা বাজারে ২নং বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ নজর আলী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের " না ভোটের" পক্ষে প্রচারনা চালাতে থাকে। সে বাজারে দোকানে দোকানে গিয়ে নির্বাচন বিরোধী কর্মকাণ্ড 'না ভোট' প্রচারনা এবং পুনরায় হাসিনার আগমন হবে—এমন বিভ্রান্তিকর প্রচারণার সময় স্থানীয় জনতা তাকে আটক করে। পরে পুলিশ খবর পেয়ে এস আই পরিমল তাকে থানায় নিয়ে আসে।
এব্যাপারে মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাকে জনতা ধরে দিয়েছে।