সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে বিএনপির কর্মীদের দ্বারা দাঁড়িপাল্লার নির্বাচনী প্রচারণায় বাধা ও জামায়াতের মহিলা কর্মীদের হেনস্তার অভিযোগ উঠেছে।
সরেজমিনে জানা যায়, গত সোমবার আচর'র নামাজের পর সীতাকুণ্ড পৌরসভাস্হ ৮নং ওয়ার্ডের দক্ষিণ ইদিলপুর গ্রামে মহিলা জামায়াতের কর্মীরা দাঁড়িপাল্লার নির্বাচনী প্রচারণায় নামেন। তারা জেবলের বাড়িতে ক্যাম্পিং করার সময় একই ওয়ার্ডের বিএনপি বখাটে রফিকের নেতৃত্বে কিছু কর্মী জামায়াতের মহিলা কর্মীদেরকে হেনেস্তা করে।
https://youtu.be/V2wmEqBIMJg
৮নং ওয়ার্ডের জামায়াতের দায়িত্বশীল কাইয়ুম বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন, তারা ভোটের মাঠে পরাজিত হবে বলেই উক্ত হামলা করে।
এব্যাপারে উপজেলা নির্বাচনী সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সহায়তায় ব্যবস্থা নেয়া হবে।