চিটাগাং লার্নার্স একাডেমির উদ্যোগে দিনব্যাপী ফ্রি হেল্থ ক্যাম্প গরীবুল্লাহ হাউজিংয়ে অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ

চিটাগাং লার্নার্স একাডেমির উদ্যোগে দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারী শুক্রবার নগরীর জিইসি সংলগ্ন গরীবুল্লাহ হাউজিংয়ের স্কুল আঙ্গিনায় এই স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসনের বিএনপির এমপি পদপ্রার্থী সাঈদ আল নোমান। সভাপতিত্ব করেন চিটাগাং লার্নার্স একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আলমগীর। দিনব্যাপী ক্যাম্পে জালালাবাদ চক্ষু হাসপাতাল এন্ড ফেকো সেন্টার ও আল আমিন হাসপাতাল প্রাইভেট লিমিটেডের উদ্যোগ ৫শতাধিক রোগীকে অভিজ্ঞ ডাক্তার দ্বারা শিশু, মেডিসিন, চক্ষু, চর্ম ও যৌন, গাইনী, ব্লাড গ্রুপ নির্নয় ও ডায়াবেটিক এর পরীক্ষায় ও প্রয়োজনী ওষুদ দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের বিএনপির এমপি পদপ্রার্থী সাঈদ আল নোমান স্কুলের রমজানের ইফতার ও সেহেরীর সময় সম্বলিত ক্যালেন্ডারের মোড়ক উদ্বোচন করেন। এসময় তিনি বলেন, চিটাগাং লার্নার্স একাডেমি সত্যিই দারুণ একটা কাজ করছে। শিক্ষা আর স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ জায়গায় একসাথে কাজ করলে সমাজ বদলাতে বেশি সময় লাগবে না। এ ধরনের মানবিক উদ্যোগ আরও ছড়িয়ে দেওয়া দরকার। স্কুলটি ইংরেজি, সাংষ্কৃতিক ও ধর্মীয় শিক্ষা একসাথে চালিয়ে যাচ্ছে। যার ফলে মেধাবী ছাত্র-ছাত্রী তৈরি হয়ে দেশের উন্নয়নে কাজ করবে।
স্কুলের প্রধান শিক্ষিকা সৈয়দা নিশাত রহমানের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সমাজকল্যান সম্পাদক মোর্শেদ আলী, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী সড়ক পরিবন শ্রমিক দলের সভাপতি মুহাম্মদ ফরহাদ উদ্দিন সোহাগ, মহানগর বিএনপির সাবেক সদস্য নুরুল আবছার তোহিদ, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা নুরুল ইসলাম, সাবেক কোষাদক্ষ নুর হোসেন উজ্জ্বল, লালখান বাজার ওয়ার্ডেও যুগ্ম আহ্বায়ক সাইফুল, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সিকদার, বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন, লায়ন মাওলানা মোঃ ইউসুফ, গরীবুল্লাহ হাউজিং সোসাইটির প্রধান উপদেষ্টা মোঃ কামাল উদ্দিন চৌধুরী, সভাপতি গোলাম মহিউদ্দিন বাবল, সাধারণ সম্পাদক মোঃ কাউছারুজ্জামান, সোসাইটি জামে মসজিদের সভাপতি এনায়েত উল্লাহ, সেক্রেটারী মোঃ নোমান, বায়তুল আমান মসজিদের সাধারণ সম্পাদক ডিএম জিয়াউর রহমান, বায়তুল আয়েশা মসজিদের সহ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, সোসাইটির প্রচার সম্পাদক আবুল মনছুর ছাতক. আল মীম জামে মসজিদের খতিব লার্নার্সএকাডেমির ধর্মীয় শিক্ষক রফিকুল ইসলাম, পাঠাশালার সদস্য আইয়ুব আলী।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোনাকী পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী…

13 hours ago

সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ…

2 days ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : ​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ…

2 days ago

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​চট্টগ্রাম-৪ আসন থেকে জনতার ভোটে নির্বাচিত নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী…

3 days ago

সীতাকুণ্ডে অবৈধ বালু তোলা কেন্দ্রিক দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা:

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলি করে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে (২৬) হত্যা এবং…

5 days ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গুলিতে বাপ্পি নিহত, আহত শাওন

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬)…

6 days ago

This website uses cookies.