Categories: জাতীয়

সীতাকুণ্ডে উন্নয়ন কর্মকান্ড হবে অগ্রাধিকার ভিত্তিতেঃ বাড়বকুন্ডে গণসংযোগকালে আসলাম চৌধুরী।

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

সীতাকুণ্ডকে ঢেলে সাজাতে আমার সর্বশেষ চেষ্টা থাকবে,আমি মনের মতো করে সাজাতে চাই সীতাকুন্ডকে।
বড় বড় প্রজেক্ট দরকার হলেও প্রান্তিক লেভেলে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নযজ্ঞ সাধন করা গেলে দেশের কোনো এলাকাই বঞ্চিত বা অবহেলিত থাকবেনা। আমাদের লক্ষ্য হচ্ছে সকল এলাকার প্রয়োজনমতো উন্নয়ন ত্বরান্বিত করা। বাড়বকুণ্ড একটি সম্ভাবনাময় এলাকা। এখানে কৃষির সাথে শিল্পের সমন্বয় ঘটানো গেলে পুরো সীতাকুণ্ডের চেহারাই আমুল বদলে যাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী।

শুক্রবার (২৩ জানুয়ারী) সকালে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড নির্বাচনী গণসংযোগকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, উন্নয়নের পাশাপাশি সুশাসনও একটা বড় ফ্যাক্টর। সুশাসন নিশ্চিত করা না গেলে উন্নয়ন কর্মকান্ড ব্যর্থতায় পরিণত হবে। তাই সমন্বিত উদ্যোগের মাধ্যমে উন্নয়ন এবং সুশাসন দুটোর মেলবন্ধন প্রয়োজন। আগামীতে বিএনপি দেশ সেবার সুযোগ পেলে দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়া হবে ইনশাল্লাহ।
বাড়বকুণ্ড ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বদিউল আলম বদরুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আওরঙ্গজেব মোস্তাফার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডাঃ কমল কদর, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গাজী মোঃ সুজাউদ্দিন, উপজেলা সদস্য সচিব মোহাম্মদ মোরছালিন, জহুরুল আলম জহুর, আবুল কালাম আজাদ, মোঃ রাসেল,মাষ্টার মোবারক আলী, সরোয়ার কামাল, আবু তাহের, কাজী মোঃ ইসহাক, হারুন ভূইয়া,সুজায়েত আলী চৌধুরী,মোঃ শাহজাহান, মোঃ ইউনুস, মোঃ ইলিয়াছ,যুবদল নেতা ফজলুল করিম, সাহাবউদ্দিন রাজু, লোকমান হোসেন রকি, সাইফুল ইসলাম, একরামুল হক, আকবর হোসেন, মোবারক আলী মাস্টার, মোহাম্মদ ইলিয়াছ, কাজী মোঃ সেলিম উদ্দিন, মোঃ আরিফ প্রমূখ।

Didar

Recent Posts

খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ

 কাইয়ুম চৌধুরী: ​খাগড়াছড়ি জেলা পরিষদকে ঘিরে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, জেলা পরিষদ…

3 days ago

নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার

প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকের টাকার জন্য বৃদ্ধা মায়ের বসতঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে…

3 days ago

সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড | ১৮ জুলাই, ২০২৬ ​সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন…

3 days ago

বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু।

ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকূরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকূরের পানিতে ডুবে মোস্তাকিম নামে ৩ বছরের এক শিশুর মর্মান্তিক…

4 days ago

ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত

রংপুর সংবাদদাতা: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোটর বাইকের ধাক্কায় রাশেদা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছে।…

5 days ago

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও, ১৫ জুলাই: ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় বজ্রপাতে আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে…

5 days ago

This website uses cookies.