দিদার টুটুলঃ
সীতাকুণ্ডে এক মুসলিম মেয়ের সাথে প্রেম ঘটিত জেরে হিন্দু যুবককে মারধর করার কারণে সেনাবাহিনী সমন্বয়ক নামধারী আসাদসহ ৪ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে।
জানা যায়, গতকাল সোমবার বিকাল ৪ টার সময় মুসলিম এক মেয়েকে নিয়ে হিন্দু যুবক সঞ্জয়ের সাথে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে পৌরসদরস্হ ডেবার পাড়ে সমন্বয়ক নামধারী আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে কিছু ছেলে তাকে একা পেয়ে মারধর করে। তারা তার স্বীকারোক্তি মূলক একটি ভিডিও রেকর্ড করে। তৎক্ষণাৎ সীতাকুণ্ড মিরশরাই অঞ্চলের দায়িত্ব প্রাপ্ত সেনাবাহিনী খবর পেয়ে সমন্বয়ক নামধারী আসাদুজ্জামান আসাদ সহ ৪ জনকে আটক করে। আটখকৃতদেরকে সেনাবাহিনী গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্হানীয় মডেল থানায় পুলিশের কাছে সোপর্দ করে। উল্লেখ্য ইতিপূর্বে আসাদের বিরুদ্ধে প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর উপর হামলা করে। আরেকটি জায়গা দখল করতে গিয়ে ঘরের কাজে নিয়োজিত রাজমিস্ত্রি মাসুদকে মারধর করে। পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন রেজা চৌধুরীর বোন শিরিনা আক্তারের বাড়িতে হামলা, ঘর ভাংচুর, ঘরে থাকা তার ভাবীকে শ্লীলনতাহানী চেষ্টা ও চাঁদা দাবী করা হয় বলে অভিযোগ উঠে। এতে রাজমিস্ত্রি মাসুদ ও শিরিনা আক্তার পৃথক পৃথক ২টি মামলা চট্টগ্রাম আদালতে দায়ের করে। কিন্তু মামলা গুলো বিগত ২/৩ মাস যাবৎ থানায় তদন্তের নামে পড়ে থাকলেও রহস্য জনক কারনে আদালতে রিপোর্ট এখনো পৌঁছায়নি বলে অভিযোগ উঠে। তাছাড়া আসাদ গত ২ ফ্রেরুয়ারী ২৫ সালে প্রেস ক্লাব দখলের সাথেও জড়িত ছিল।
এদিকে পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন রেজা চৌধুরী জানান, আসাদসহ কয়েক জনের বিরুদ্ধে আদালতে দায়েরকৃত আমার বোনের মামলাটি দীর্ঘদিন পর্যন্ত থানায় পড়ে থাকলেও পুলিশ এখনো তদন্ত রিপোর্টটি দেয়নি।
অপরদিকে সমন্বয়ক নামধারী আসাদসহ ৪ জন আটকের কথা স্বীকার করে অফিসার ইনচার্জ মোঃ মহিনুল ইসলাম বলেন, সেনাবাহিনী তাদেরকে দিয়ে গেছেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
This website uses cookies.