জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় নিজ বাড়ির পুরোনো পাকা দেয়াল ভাঙার সময় ওই দেওয়াল ধসে পড়ে মোহাম্মদ খালেদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার চুনতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শামশু হাজী পাড়ায় উক্ত দুর্ঘটনা ঘটে।
নিহত খালেদ ওই এলাকার আবদুল মন্নানের ছেলে। তিনি পেশায় ওয়ালটন শোরুমে কর্মরত ছিলেন।
চুনতি পুলিশ ফাঁড়ির এসআই (উপ-পরিদর্শক) আ ফ ম জিয়াউল হুদা জানান, ঘটনার দিন দুপুরে নিহত ব্যক্তি নিজ উদ্যোগে পুরাতন পাকা বাড়ির দেওয়াল ভাঙার কাজ করছিলেন। একপর্যায়ে দেয়ালটি ধসে পড়লে অসাবধানতাবশত তিনি দেওয়ালের নিচে চাপা পড়েন। এতে তিনি মাথায় গুরুতর আহত হন।
আহতাবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
This website uses cookies.