Categories: জাতীয়

ছাতক ইউএনওকে হাওর ও নদী রক্ষা আন্দোলনের অবহিতকরণ চিঠি প্রদান।

বিশেষ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সংগঠনের অবহিতকরণ চিঠি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা শাখার আহ্বায়ক দিলোয়ার হোসেন ও সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস ডিপ্লোমেসি চাকমার সঙ্গে সাক্ষাৎ করে এ চিঠি প্রদান করেন।
এ সময় প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ সময় ধরে মতবিনিময় করেন ইউএনও মিস ডিপ্লোমেসি চাকমা। তিনি বলেন, ছাতক উপজেলায় হাওর রক্ষা বাঁধের আওতায় মোট ২৭টি প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি পিআইসি কমিটির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং বাকিগুলোও সমঝোতার মাধ্যমে দ্রুত কাজের আওতায় আনার চেষ্টা চলছে।
ইউএনও আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই বাঁধের কাজ সম্পন্ন করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি যাতে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। তিনি হাওর ও নদী রক্ষা আন্দোলনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, আপনারা স্বেচ্ছায় কৃষকদের স্বার্থে কাজ করছেন—এটি প্রশংসনীয়। কোথাও কোনো অনিয়ম বা দুর্নীতির তথ্য-প্রমাণসহ জানালে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় ছাতক পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সৈয়দুজ্জামান নাহিদ বলেন, তিনি নিয়মিত মাঠ পর্যায়ে থেকে বাঁধের কাজ তদারকি করছেন, যাতে সময়মতো কাজ শেষ করা যায়। তিনি জানান, ২৭টি পিআইসির মধ্যে অধিকাংশের কাজ শুরু হয়েছে এবং বাকি প্রকল্পগুলোও শিগগিরই শুরু হবে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান নাছির, তোফায়েল খান বিপন, নির্বাহী সদস্য জামিল হোসেন, মো. মিলন মিয়া, দিলোয়ার হোসেন জয়, জুয়েল আহমদ, চরমহল্লা কমিটির সদস্য ইসলাম উদ্দিন, আবু তালেবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

56 minutes ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

21 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

21 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

24 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

24 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.