Categories: জাতীয়

চট্টগ্রাম সীতাকুণ্ডে পৃথক তিন সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

সীতাকুণ্ডের বিভিন্নস্হানে পৃথক তিন দূর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া ইউনিয়নের সুলতানা মন্দির নামক এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় মোঃ মোস্তাফিজুর রহমান (৫০) নামক এক ব্যাক্তিকে ঢাকামুখী একটি অজ্ঞাত গাড়ি চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। অপরদিকে একই দিন বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার বাড়বকুণ্ড বিদ্যুৎ কেন্দ্রের সামনে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে আবু তাহের নামে এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত মৃত্যু হন। তিনি বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা গ্রামের বাসিন্দা আমিরুজ্জামান মেম্বার বাড়ীর মোঃ ভোলার ছেলে।

এদিকে স্থানীয় ও কুমিরা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার বটতল এলাকায় সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন মোহাম্মদ আফজাল (২৮) নামে এক যুবক। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে মঙ্গলবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাকির রাব্বানী। নিহত আফজাল পৌরসভার এয়াকুব নগর গ্রামের নুর বক্সের ছেলে। অপর দুইটি সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে আমাদের সময় কে বলেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।
দুইজনের ময়না তদন্ত করে দাফন করা হয় একজনকে অনুমোদন নিয়ে দাফন করা হয়।

Press Didar

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

19 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

19 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

22 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

22 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.