Categories: জাতীয়

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোসহীন দেশনেত্রী বেগম‌ খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চট্টগ্রামের ১৬নং চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ১৬নং চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ মামুনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমির খসরু রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম–৯ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ মহসিন, আনোয়ার হোসেন লিপু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, নগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এ কে এম সালাউদ্দিন কাউসার লাভু, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, চকবাজার থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রমজু মিয়া, ১৬নং চকবাজার ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম বাবলু ও বর্তমান সদস্য সচিব জাহেদুল ইসলাম জাকু।
এছাড়াও উপস্থিত ছিলেন চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাহাত উল্লাহ রবিন, সদস্য সচিব কুতুবউদ্দিন নয়ন, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল্লাহ সুমন, চকবাজার থানা ছাত্রদলের আহবায়ক আলা উদ্দিন আলো, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, সদস্য সচিব ইমরান লিটনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।

Press Didar

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

19 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

20 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

22 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

22 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.