চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে এলডিপি প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামী ও এনসিপি প্রার্থী

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ 

চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনে জামায়াত-এনসিপিসহ ১০ দলীয় জোটের প্রার্থী এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন ও এনসিপি সমর্থিত প্রার্থী হাসান আলী।

লিভারের ডেমোক্রেটিক পার্টি  (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)  জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১০ দলীয় জোটে যোগ দেয়ার ফলে আসন সমঝোতার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গত সোমবার বিকেল সাড়ে ৩টায় এনসিপি মনোনীত প্রার্থী মুহাম্মদ হাসান আলী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি বর্তমানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

অপরদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. শাহাদাৎ হোসেনও দলের সিদ্ধান্ত অনুযায়ী জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। দুই প্রার্থীই জোটের সিদ্ধান্তের কারণে ওমর ফারুককে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র জমা দেননি।

এলডিপি সভাপতি অলি আহমদ এ আসন থেকে বিএনপির হয়ে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিএনপি সরকারের আমলে তিনি মন্ত্রী ও একাধিক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে বিএনপি থেকে বের হয়ে তিনি এলডিপি গঠন করেন। ২০০৮ সালে এলডিপির হয়ে নির্বাচন করে তিনি আবারও এ আসনে জয় পান। এবার এ আসনে তার ছেলে ওমর ফারুক জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন।

গত রোববার জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান তাদের নেতৃত্বাধীন ১০ জোটের সঙ্গে এনসিপি ও এলডিপির যোগ দেওয়ার কথা নিশ্চিত করেন। পরবর্তীতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার এবি পার্টিও এই জোটে যোগ দেয়।

Mohammed Alam

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

19 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

19 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

22 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

22 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.