জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের সাতকানিয়া খাগরিয়াতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় ৩,৭৫৫ পিস ইয়াবা ও ২৯,৬০০ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোররাতে চন্দনাইশ সেনা ক্যাম্পের নেতৃত্বে সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুরু মার্কেট এলাকায় দুই ধাপে অভিযান পরিচালনা করা হয়।
সেনা সূত্র জানায়, অভিযানের প্রথম ধাপে ভোর ৩:৩০ টায় নুরু মার্কেট এলাকা থেকে সাজেদা বেগম (৪০)–কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ও ১৪,৮০০ টাকা জব্দ করা হয়।
দ্বিতীয় ধাপে ভোর ৫:০০ টায় একই এলাকায় অভিযান চালিয়ে নুর মোহাম্মদ (৪০), পিতা: হারি মিয়া এবং মোঃ ওসমান (৩৮), পিতা: মোঃ মকগুল (৬০)–কে গ্রেফতার করা হয়। এ ধাপে আরও ৩,৫০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোট ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ১৪ হাজার ৫০০ টাকা বলে জানানো হয়েছে। আটককৃতদের জব্দকৃত মাদক ও নগদ টাকাসহ চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়।
সেনা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত মোঃ ওসমান একজন রোহিঙ্গা নাগরিক। তিনি এফডিএমএন ক্যাম্প–২, ব্লক–বি এলাকায় বসবাস করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি এফডিএমএন ক্যাম্প–৬–এর বাসিন্দা মোঃ জাফর (৪৫)–এর কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে সহযোগীদের মাধ্যমে তা স্থানীয় বাজারে সরবরাহ করতেন।
অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব (বিএ–১০৯৪২)। তিনি জানান, “মাদক নির্মূলে সেনাবাহিনী ও যৌথ বাহিনীর অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
সেনা ক্যাম্প আরও নিশ্চিত করেছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
This website uses cookies.