আসলাম চৌধুরীর সাথে সীতাকুন্ড যুবদল স্বেচ্ছাসেবকদলের মতবিনিময়

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

চট্টগ্রাম-৪ সীতাকুন্ড ও আকবর শাহ-পাহাড়তলী (আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর সাথে মতবিনিময় করেছে সীতাকুন্ড উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
রোববার (২৮ ডিসেম্বর) ফৌজদারহাট এলাকায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে আসলাম চৌধুরী বলেন, যুবদল ও স্বেচ্ছাসেবক দল বিএনপির প্রাণ ভোমরা হিসেবে বিবেচিত। তারেক রহমানের নতুন বাংলাদেশ ভাবনার কর্মযজ্ঞের বৃহদাংশ তরুণদের ঘিরেই আবর্তিত। ৩১ দফার আলোকে আট কর্মসূচী বাস্তবায়নে তরুণ যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, নির্বাচনে ভোটারদের মন জয় করতে হলে বিনয়ী ও সৎচরিত্রবান তারুণ্য যুব সমাজকে জনগনের দোড়গোড়ায় যেতে হবে। সেজন্য যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে ইমেজ বিল্ডআপ করতে হবে।
এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডাক্তার কমল কদর, জহুরুল আলম জহুর, মো: মোরছালিন,আওরঙ্গজেব মোস্তফা, ইসমাইল হোসেন, জাহিদুল হাসান, সোলায়মান রাজ, আলাউদ্দিন মনি, হেলাল উদ্দিন বাবর,আসলাম উদ্দিন, যুবদলের ফজলুল করিম চৌধুরী, খোরশেদ আলম মেম্বার, শাহাবুদ্দিন রাজু, রোকনউদ্দিন মেম্বার,হেলাল উদ্দিন নাম্বার, মিজানুর রহমান রাজু, লোকমান হাকিম রকি, লিয়াকত চৌধুরী, মো: ইব্রাহিম, মঞ্জুর প্রমুখ।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোনাকী পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী…

19 hours ago

সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ…

2 days ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : ​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ…

2 days ago

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​চট্টগ্রাম-৪ আসন থেকে জনতার ভোটে নির্বাচিত নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী…

3 days ago

সীতাকুণ্ডে অবৈধ বালু তোলা কেন্দ্রিক দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা:

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলি করে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে (২৬) হত্যা এবং…

5 days ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গুলিতে বাপ্পি নিহত, আহত শাওন

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬)…

6 days ago

This website uses cookies.