
সিলেট জেলা প্রতিনিধিঃ
আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে শহীদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।
(২৭ডিসেম্বর ) শনিবার নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ইনকিলাব মঞ্চের এ কর্মসূচি পালিত হচ্ছে। অবস্থান কর্মসূচিতে তাঁরা হাদি হত্যার বিচার দাবি করেন এবং প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
কর্মসূচিতে বক্তারা বলেন, হাদি হত্যার বিচার দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। প্রধান আসামিকে হাজির করতে না পারা এবং ঘটনায় কারা জড়িত ছিল, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না পাওয়ায় উদ্বেগ রয়েছে।
অংশগ্রহণকারীরা জানান, হাদি হত্যার প্রধান আসামিসহ সব জড়িত ব্যক্তিকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।