জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশে হাতপাখা প্রতীকের প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গতকাল ২১ ডিসেম্বর ২০২৫ ইং রোজ রবিবার চন্দনাইশ উপজেলা পরিষদ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, আলহাজ্ব মাওলানা আব্দুল হামিদ সাহেবের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম পূর্ব জেলার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইউনুছ সাহেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ মনোনয়ন ফরম উত্তোলন করেন।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম-১৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা শিব্বির আহমদ ও মাওলানা জসিম উদ্দিন, সমন্বয়কারী মাওলানা জুনাইদ বিন হামিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম পূর্ব জেলার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাওলানা গাজী মোদ্দাচ্ছির জাফরাবাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চন্দনাইশ থানার সহ-সভাপতি মাওলানা আবু তৈয়ব, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাওলানা ঈসা, প্রচার সমন্বয়কারী মুহাম্মাদ আরিফুল ইসলাম এবং সহ-প্রচার সমন্বয়কারী আহমদ সুলতান।