বিশেষ প্রতিনিধি-
স্বেচ্ছাসেবক দলের ত্যাগী ও নিষ্ঠাবান কর্মী নয়নের মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার অকাল প্রয়াণে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে গভীর শূন্যতা।
নয়নের স্মৃতি স্মরণে ও তার রুহের মাগফিরাত কামনায় পরিবারবর্গের পক্ষ থেকে জিয়াফাত ও ফাতেহা শরীফের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত হয়ে বিভিন্ন মহানগর নেতৃবৃন্দ নয়নের স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে অংশ নেন।
নেতৃবৃন্দ বলেন, “নয়ন ছিল দলের জন্য এক নিবেদিতপ্রাণ কর্মী। দুঃসময়ের রাজপথে সে ছিল আমাদের সাহস, ছিল আমাদের সহযোদ্ধা। এমন একজন কর্মী আমরা হয়তো আর কখনো পাবো না।”
তারা আরও বলেন, “নয়নের পরিবার, তার বাবা-মাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নেই। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি—নয়নকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন।”