জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সংগঠন মাধ্যমিক প্রধান শিক্ষক ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন পূর্ব সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
গত ২৫ নভেম্বর বিকালে প্রধান শিক্ষক প্রমোদ রঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে প্রধান শিক্ষক নুরুল কবিরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- প্রধান শিক্ষক যথাক্রমে-এএইচএম ছৈয়দ হোসেন, বিজয়ানন্দ বড়য়া, সাইফুল ইসলাম, মো. ইছহাক, জাফর আহমদ, ফরহান হোসেন, সেলিম উদ্দীন, টিকলু দাশ গুপ্ত, রহিম উদ্দীন, আবুল কালাম তালুকদার, সমীরণ দাশ, ইন্দ্রজিৎ চক্রবর্তী, বিষ্ণু যশা চক্রবর্তী, আবদুল আজিজ, বিপ্লব বড়ুয়া, রতন কুমার বড়ুয়া প্রমুখ।
২য় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে এএইচএম ছৈয়দ হোসেনকে সভাপতি, জাফর আহমদকে সহ-সভাপতি, বিজয়ানন্দ বড়য়াকে সাধারণ সম্পাদক, সাঁইফুল ইসলামকে অর্থ সচিব, মো. ইছহাককে সাংগঠনিক সম্পাদক করে ২ বছরের জন্য ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।