জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারি এলাকার ব্যবসায়ী, মায়ের দোয়া এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান মুহাম্মদ আলমগীর এর পক্ষ থেকে কানাইমাদারী হযরত মামুন খলিফা এতিম ও হেফজখানা , কানাইমাদারী জয়নুল উলুম মাদ্রসা, দারুল উলুম হেমায়তুল ইসলাম মাদ্রাসার শিক্ষার্থীসহ প্রায় ৫০০ অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার ( ২৫ নভেম্বর ) সকাল থেকে এসব শীতবস্ত্র নিজ নিজ প্রতিষ্ঠানে বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ এর ম্যানেজার আবুল ফয়েজ , বরকল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আবদুল মুবিন মেম্বার ,বরকল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো: বেলাল মেম্বার , নিদাগের পাড়া জায়নুল উলূম মাদ্রাসা’র সুপার মাওলানা তাজুল ইসলাম, নিদাগের পাড়া পুরাতন মসজিদ এর খতিব মুজিবুর রহমান, হেমায়তুল ইসলাম হেফজখানা, ও এতিমখানা সুপার মো: মহিম, মাওলানা এমদাদ প্রমুখ।
এসময় উপস্থিত ব্যক্তিরা বলেন, মায়ের দোয়া এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর এলাকার বেকার সমস্যা সমাধান, গরীবের মেয়ের বিয়েতে সহযোগিতা, মসজিদ-মাদ্রাসায় নির্মাণে সহযোগিতা সহ বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে , মায়ের দোয়া এন্টারপ্রাইজ এর এমন মানবিক কাজ আরো অব্যাহত থাকবে।