সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রাম -৪ আসনের ধানের শীষ মনোনয়ন প্রাপ্ত কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, জাতির গণতান্ত্রিক অধিকার স ষফিরিয়ে আনতে এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন, সেটিই আজকের বাংলাদেশকে পরিবর্তনের পথে নিয়ে যাওয়ার সবচেয়ে বাস্তবসম্মত পরিকল্পনা। তিনি জানান, এই ৩১ দফায় রয়েছে প্রশাসনিক স্বচ্ছতা, বিচারব্যবস্থার স্বাধীনতা, শ্রমিক অধিকার সুরক্ষা, নাগরিক নিরাপত্তা, শক্তিশালী স্থানীয় সরকার এবং আধুনিক রাষ্ট্র কাঠামো গঠনের পূর্ণাঙ্গ নকশা। তার ভাষায়, শ্রমিক সমাজ এই দেশের মেরুদণ্ড, আর তাদের শক্তি ও অংশগ্রহণই ৩১ দফার বাস্তবায়নকে আরও ত্বরান্বিত করবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে পরিবর্তনের আন্দোলনে অবিচল থাকার আহ্বান জানান।
তিনি আজ রবিবার সীতাকুণ্ড উপজেলা শ্রমিক দলের আয়োজনে সীতাকুণ্ড সদরের মুনস্টার কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন। প্রধান বক্তা ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভার সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আবুল বশর এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন।
উপস্থিত ছিলেন: এ কে এম শামসুল আলম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক, সীতাকুণ্ড পৌরসভা বিএনপি; জয়নাল আবেদীন দুলাল, সাবেক সাধারণ সম্পাদক, সীতাকুণ্ড উপজেলা বিএনপি; গাজী মো. সুজা, সাবেক সদস্য সচিব, সীতাকুণ্ড উপজেলা বিএনপি; বীর মুক্তিযোদ্ধা মো. মান্নান মাস্টার; মো. জসিম উদ্দিন মাস্টার; মাইন উদ্দিন খোকন, সদস্য, সীতাকুণ্ড উপজেলা বিএনপি; কাজী এনামুল বারী, সভাপতি, ১ নম্বর সৈয়দপুর ইউনিয়ন বিএনপি; মো. জাফর ভূঁইয়া, সভাপতি, ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপি; মো. আকবর হোসেন, সভাপতি, ৪ নম্বর মুরাদপুর ইউনিয়ন বিএনপি; মো. সরওয়ার কামাল, সাধারণ সম্পাদক, ৪ নম্বর মুরাদপুর ইউনিয়ন বিএনপি; মো. সাখাওয়াত হোসেন রাসেল, সাধারণ সম্পাদক, ৫ নম্বর বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপি; এম সামসুদ্দোহা, সাবেক আহবায়ক, ৭ নম্বর কুমিরা ইউনিয়ন বিএনপি; মো. আজম কাজী, যুগ্ম আহবায়ক, ওলামা দল চট্টগ্রাম উত্তর জেলা; এম আর চৌধুরী মিল্টন, সাবেক সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল; মো. তমাল হোসেন, সহসভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল; আসিফ আনোয়ার মুন্না, যুগ্ম সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল; গোলাম চৌধুরী, সাবেক সহসভাপতি, সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দল।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শ্রমিক দলের সভাপতি–সাধারণ সম্পাদকসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল এবং বিএনপির অসংখ্য নেতাকর্মী সভায় অংশ নেন।