Categories: জাতীয়

সীতাকুণ্ড উপজেলা সমবায় সমিতি দিবসে,সমবায়ের মাধ্যমে সাবলম্বী হওয়া সম্ভব-ফখরুল ইসলাম

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় ” এই শ্লোগানের বাস্তবায়নে সমবায় সমিতি দিবসে সীতাকুণ্ড উপজেলা সমবায় কার্যালয়ের মাধ্যমে সমিতি গুলো নানান কর্মসূচী পালন করেছে।
কর্মসূচির মধ্যে ছিল সমবায় পতাকা উত্তোলন,র ্যালী,আলোচনা সভা।
সীতাকুণ্ড উপজেলা সমবায় কর্মকর্তা মন্জুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম।
সমবায়ী তপন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ, মৎস্য কর্মকর্তা মোঃ মোতাচ্ছিম বিল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার কমল কদর, ইউসি সি এর সভাপতি ও পৌর বিএনপির সাবেক সভাপতি ইউছুফ নিজামী।
অন্যান্যদের মধ্যে সমবায়ী উপকার ভোগী সাবেক কাউন্সিল ও ইউনিয়ন সমবায় সমিতির পক্ষে সভাপতি মোঃ সেলিম, সহস্রধারা পানি ব্যবস্হাপনা সমবায় সমিতির পক্ষে নুর মোস্তফা,আম্বিয়া ঢালা উৎপাদনকারী ফলজ বাগান সমবায় সমিতির পক্ষে জয়নাল আবেদীন ভূইয়া,নিরাপদ জাহাজ ভাঙ্গা শ্রমিক সমবায় সমিতির পক্ষে মোঃ মহিউদ্দিন, শিপ ব্রেকিং অয়েল ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষে নুর নবী বক্তব্য রাখেন।
প্রধান অতিথি ফখরুল ইসলাম বলেন, প্রতিটি সমাজে সমবায় সমিতির মাধ্যমে আমরা সাবলম্বী হতে পারি,এতে আমাদের সতসা,পরিশ্রম ও একতার প্রয়োজন। সরকার সমবায় সমিতিকে সব সময় সুবিধা দিয়ে আসছে। শুধু উদ্যোগ প্রয়োজন। সীতাকুণ্ড সমবায় সমিতিগুলোর কি কি ঘাটতি আছে তা নির্নয় করে আমাদের কাজ করে যেতে হবে।

Press Didar

Recent Posts

নিখোঁজের ৭ মাস পর পা কাটা অবস্থায় উদ্ধার শিশু রায়হান: নেপথ্যে সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তি চক্র?

বিশেষ প্রতিনিধি: পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মানবপাচারকারী ও ভিক্ষাবৃত্তি চক্রের নির্মমতার শিকার হয়েছে ৯ বছরের…

6 hours ago

রাউজানে চাঞ্চল্যকর মোহাম্মদ করিম হত্যা মামলার রহস্য উদঘাটন, অস্ত্রসহ ৪ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে বহুল আলোচিত মোহাম্মদ করিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা…

11 hours ago

সাতকানিয়ায় ফের কুপিয়ে হত্যার অভিযোগ, কালিয়াইশে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ ​চট্টগ্রামের সাতকানিয়ায় ফের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার…

1 day ago

চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ ​চট্টগ্রামের চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় মিনহাজ খাতুন (২৪) নামের দুই…

1 day ago

আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ অবৈধ: হাইকোর্টের যুগান্তকারী রায় ও আইনি প্রেক্ষাপট

নিজস্ব প্রতিবেদক: ​আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের হরতাল, ধর্মঘট বা অবরোধ কর্মসূচি আহ্বান…

1 day ago

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষক অংশগ্রহণে বাধ্যবাধকতা নিয়ে পরিষ্কার করলেন নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি: ​স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে স্পষ্ট জানিয়েছেন…

2 days ago

This website uses cookies.