বিশেষ প্রতিনিধিঃ
মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ১নং ইউনিয়নের সরকার তালুক এলাকার বাসিন্দা আলিম উল্ল্যা ফারুক এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যে, তার ছোট ভাই রহিম উল্ল্যাহকে গত ৩ অক্টোবর (শুক্রবার) বিকেল ৪টার দিকে কয়েকজন ব্যক্তি জোরপূর্বক ঘর থেকে ধরে নিয়ে গেছে, যাদের মধ্যে পুলিশের পোশাকধারী ও সাধারণ পোশাকের লোকজন ছিল।দুইদিন পর ২০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়ার আস্বাস দিয়ে পরদিন মিথ্যা একটি চুরি মামলা দেখিয়ে কোর্টে চালান করে দেয়।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সেদিন বিকেলে একটি হাইচ মাইক্রোবাস ও একটি সিএনজি অটোরিকশায় করে প্রায় ১০–১২ জন ব্যক্তি এসে তাদের বাড়িতে প্রবেশ করে। তারা নিজেদের পরিচয় না দিয়েই রহিম উল্ল্যাহকে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে নেয়। তার মা ও ভাবি কারণ জানতে চাইলে ওই ব্যক্তিরা জানায় —
“গতকাল দুইটা মোটরসাইকেল চুরি হয়েছে, সেই ঘটনার বিষয়ে থানায় জিজ্ঞাসাবাদ করা হবে।”
আলিম উল্ল্যা ফারুক বলেন,
“আমি তখন করেরহাট এলাকায় ছিলাম। বাড়ি থেকে ফোন পেয়ে জানাই, আমি ৫ মিনিটের মধ্যে আসছি, কিন্তু তারা অপেক্ষা না করে আমার ভাইকে জোর করে গাড়ীতে তুলে নিয়ে যায়।”
পরে পরিবারের সদস্যরা জোরারগঞ্জ থানায় যোগাযোগ করলে পুলিশ জানায়, করেরহাট থেকে কাউকে তারা আনা হয়নি। কিছুক্ষণ পর সীতাকুণ্ড মডেল থানায় ফোন দিলে জানানো হয়, রহিম উল্ল্যাহ সেখানে রয়েছে।
ফারুক অভিযোগ করেন —
“রাত ৮টা থেকে রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত থানার বাইরে অপেক্ষা করেও আমাদের দেখা করতে দেওয়া হয়নি। একাধিকবার এসআই আমিনুল ইসলামের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি দেখা করেননি এবং ব্যস্ত আছেন বলে অপেক্ষা করতে বলেন।”
অভিযোগকারী আরও জানান, থানার ডিউটি অফিসার পরে বলেন যে রহিম উল্ল্যাহর নামে একটি চুরির মামলা রুজু হয়েছে, তবে কোনো প্রমাণ দেখানো হয়নি।
সংবাদ সম্মেলনে আলিম উল্ল্যা ফারুক দাবি করেন,
“এসআই আমিনুল আমাদের বলেন, প্রমাণ পাওয়া যায়নি, সকালে ওসির সঙ্গে দেখা করতে। পরে তিনি ওসিকে টাকা দিতে হবে এমন ইঙ্গিত দেন, ৫০ হাজার টাকা চায়, শেষে ১৫ হাজার টাকা দেয়া হয়,এসি জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেবে বলে জানিয়ে তিনি ফৌজদারহাট ফাঁড়িতে চলে যায়।
তিনি আরও বলেন,
“আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এভাবে বিনা পরোয়ানায়, বিনা প্রমাণে ঘর থেকে তুলে নেওয়া সম্পূর্ণ বেআইনি। তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
তার ভাই রহিম উল্ল্যাহকে ধরে নেওয়ার ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত দাবী করেন।
সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের আচরণ ও দায়িত্ব অবহেলা তদন্তের আওতায় আনার দাবী করেন।
ও পরিবারের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত চান।
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
This website uses cookies.