Categories: জাতীয়

ভূরুঙ্গামারীতে ডিভোর্সি যুবকের কাছে মুক্তিপণ দাবিতে কথিত এক সাংবাদিক ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেফতার চার

ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিভোর্সি যুবকের কাছে মুক্তিপণের দাবিতে আটক ও মারধরের অভিযোগে কথিত এক সাংবাদিক ও ছাত্রদলের নেতাকর্মীসহ চারজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) ভোররাতে ভূরুঙ্গামারী থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে বলে জানিয়েছেন, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ।

অভিযোগ সুত্রে জানা গেছে, বলদিয়া ইউনিয়নের মোঃ আব্দুল মান্নানের ছেলে মোঃ ইসমাইল হোসেনের সঙ্গে ৪/৫ মাস আগে স্ত্রী মোছাঃ রিতা বেগমের বিবাহ বিচ্ছেদ হয়। এ বিষয়ে সালিশে উপস্থিত ছিলেন কথিত সাংবাদিক আনোয়ার হোসেন আরিফ, মাহবুব, ছাত্রদলের সদস্য সচিব মাইদুল, ভুট্টুসহ আরো অনেকে। সে সময় এক লক্ষ ৭০ হাজার টাকার বিনিময়ে ডিভোর্স হয়।

চার পাঁচ মাস পর ৪ অক্টোবর (শনিবার ) বিকালে ইসমাইল তার বন্ধু আলাউদ্দিন কে সঙ্গে নিয়ে মোবাইল মেরামতের জন্য ভূরুঙ্গামারী আসলে পূর্বের সালিশে জড়িত কথিত সাংবাদিক আনোয়ার হোসেন মন্ডল ওরফে আরিফসহ কয়েকজন তাদের আটক করে। পরে তারা সালিশের খরচের অজুহাতে ভিকটিমের কাছে ৩০,০০০ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে প্রাণনাশ ও লাশ গুমের হুমকি দিয়ে জহির মার্কেটের একটি কক্ষে আটক রেখে মারধর করা হয়। এতে তারা ভিকটিমের পরিবারের কাছেও ফোন করে মুক্তিপণ দাবি করে। পরে পরিবার থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে রাতেই চারজনকে গ্রেফতার করে। এছাড়া অজ্ঞাত আরো কয়েকজন আসামি রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, চর ভূরুঙ্গামারীর (হুচারবালা) গ্রামের মোঃ আব্দুস সালামের ছেলে কথিত সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন মন্ডল ওরফে আরিফ, ভূরুঙ্গামারী সরকারি কলেজ ছাত্রদল সেক্রেটারি ও আব্দুল গফুরের ছেলে মোঃ মুরাদ হাসান রেজুয়ান, সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও নুর ইসলামের ছেলে মোঃ শাহরিয়ার শাওন, দেওয়ানের খামারের আলম হোসেনের ছেলে মোঃ লুৎফর রহমান নিলয়।

এ সময় আসামি আনোয়ার হোসেনের ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করেছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, আটককৃতদের মধ্যে কথিত সাংবাদিক আনোয়ারের ভূমিকা সবচেয়ে বেশি।
বাকি তিনজন সরাসরি ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করা হয়। প্রায় পাঁচ-ছয় মাস আগে আনোয়ার, মাহবুব ও ছাত্রদল নেতা মাইদুলের সঙ্গে ভুক্তভোগী ইসমাইলের আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ ছিল। ঘটনার দিন তারা ইসমাইলকে পেয়ে ধরে জহির মার্কেটের পেছনে মাহবুবের ঘরে নিয়ে যায়, যেখানে পরবর্তীতে মারধর ও মুক্তিপণ দাবি করা হয়।

স্থানীয়দের অভিযোগে জানা যায়, আনোয়ারের নামে তার নিজ এলাকা সহ বিভিন্ন জায়গায় মানুষের জমি লিখে নেওয়া, দালালি করা, মিথ্যা মামলার হুমকি দেওয়া, গোপন তথ্য নিয়ে ব্ল্যাকমেইল করা, পরকিয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়া তার নামে মাদক মামলা ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে। ভূরুঙ্গামারী থানার জি আর ১৭৯/২৫ নং মামলায় আনোয়ার ও মাহবুব এজাহার ভুক্ত আসামি। এছাড়াও অজ্ঞাত ৬/৭ জন আসামি রয়েছে।

ভূরুঙ্গামারী থানার জি.আর ১৭৯/২৫ নং মামলায় আনোয়ার ও মাহবুব এজাহার ভুক্ত আসামি। এছাড়া অজ্ঞাত ৬/৭ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন, ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডে কচাকাটার এক যুবককে বিবাহ বিচ্ছেদ ঘটনায়‌ কথিত সাংবাদিক আনোয়ার হোসেন আটক করে টাকা দাবির ঘটনায় অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আনোয়ারসহ ৪ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে বলে জানিয়েছেন।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

1 hour ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

21 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

21 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.