ছাতকে ভূমি নিয়ে ইউএনও’র একতরফা সিদ্ধান্তে জনমনে তীব্র ক্ষোভ

বিশেষ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

ছাতকে ভূমি সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের একতরফা সিদ্ধান্ত ও কার্যক্রমের প্রতিবাদে শহরের বাগবাড়ী মহল্লাবাসী এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

শনিবার সকাল সাড়ে এগারোটায় বাগবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হাজী নিজামউদ্দিন বুলি।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর জসিমউদ্দিন সুমেন, ফজলু মিয়া চৌধুরী, মাসুম আহমদ, রাজু আহমদ, মেহেদী হাসান সোনা মিয়া, জসিমউদ্দিন সালমান, মামনুন, দুলন তরফদার, রজত কান্তি দেবনাথ প্রমুখ।

এসময় রোকন চৌধুরী, সোনাফর আলী মাস্টার, সুমন চৌধুরী, জুবায়ের আহমদ, এমরান আহমদ, রাজীব আচার্য, কামাল, রাকিব, নাহিদ, নাইমুর রশীদসহ মহল্লার হিন্দু-মুসলিম সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাগবাড়ী মহল্লার বাসিন্দা শাহরিয়ার তারেক ও মীর আমান পক্ষদ্বয়ের ভূমির সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য উভয় পক্ষ মহল্লার পঞ্চায়েত কমিটির দ্বারস্থ হন। বিষয়টি বর্তমানে নিষ্পত্তির প্রক্রিয়াধীন।

বক্তারা অভিযোগ করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাহেব মহল্লার পঞ্চায়েত কমিটিকে সরাসরি অবমূল্যায়ন করে প্রশাসনিক ক্ষমতা খাটিয়ে একতরফাভাবে মীর আমান পক্ষের সমর্থনে সার্ভেয়ার দিয়ে ভূমির সীমানা নির্ধারণ করেছেন।

তাঁরা আরও বলেন, “এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ ধরনের একতরফা সিদ্ধান্ত কোনোভাবেই কাম্য নয়। পঞ্চায়েত কমিটির মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হলে তা হতো স্থায়ী সমাধান। কিন্তু ইউএনও সাহেব মহল্লাবাসীকে অবমূল্যায়ন করে সীমানা নির্ধারণ করায় বিষয়টি আরও জটিল হয়ে উঠবে।”

সভায় ইউএনও’র এহেন সিদ্ধান্ত ও কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানিয়ে রোববার সকাল ১১টায় ছাতক উপজেলা পরিষদ ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম বলেন,
বাদীর অভিযোগের প্রেক্ষিতে আইনানুগভাবে সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করা হয়েছে। এখানে কিছু খাস জমিও পাওয়া গেছে।

তারিখ: শনিবার, ৪ অক্টোবর ২০২৫
স্থান: বাগবাড়ী, ছাতক, সুনামগঞ্জ।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

35 minutes ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

21 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

21 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

23 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

24 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.