শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বিদ্যুৎ বিভাগের ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ছাত্র, শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের ব্যতিক্রম কর্মবিরতি 

  • আপডেট সময়ঃ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃ

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ছাত্র,শিক্ষক বিক্রয় বিতরণ বিভাগ বাড়বকুণ্ড (বিউবো) চট্টগ্রাম দপ্তরে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ঘোষিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবিতে দৈনিক নির্ধারিত কর্মঘন্টার পর ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা “এক ঘন্টা অতিরিক্ত কাজ করে ” ইতিবাচক কর্মসূচি পালন করে করেছে।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ তাদের ৭ দফা দাবির পক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
রাজধানীর আইডিইবি ভবনে অনুষ্ঠিত সভায় এই কর্মসূচি গৃহীত হয়।
কর্মসূচির অংশ হিসেবে ৩ সেপ্টেম্বর ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দাপ্তরিক সময় শেষে অতিরিক্ত এক ঘণ্টা কাজ করেছেন ও করবেন, ৫ সেপ্টেম্বর আইডিইবি ভবনে জেলা ও কেন্দ্রীয় নেতাদের যৌথ মতবিনিময়, ৬ সেপ্টেম্বর অধ্যক্ষ-উপাধ্যক্ষ ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে আলোচনা এবং ১০ সেপ্টেম্বর দেশের সব পলিটেকনিক ক্যাম্পাসে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ১৫ সেপ্টেম্বরের মধ্যে ঢাকায় “যোগ্যতা স্তরের সাথে পেশার অসামঞ্জস্যতা : জাতীয় উৎপাদনশীলতায় এর প্রভাব” শীর্ষক সেমিনার আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।
আজকে কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের সদস্য এবং বিউবো ডিপ্রকৌস অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর যুগ্ম আহ্বায়ক বাড়বকুণ্ড বিদ্যুৎ অফিসের ডিপ্লোমা প্রকৌশলী এখলাছ উদ্দিন আহাম্মেদ বলেন, আজকে সারাদেশে সকল প্রকৌশল সংস্থার ন্যায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনের কর্ম ঘন্টার পর “এক ঘণ্টা অতিরিক্ত কাজ” এই ইতিবাচক আন্দোলন কর্মসূচি পালন করা হয়।ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালনে উপস্থিত ছিলেন বাড়বকুণ্ড বিদ্যুৎ অফিসের উপ সহকারী প্রকৌশলী
রফিকুল ইসলাম, উপ সহ
প্রকৌশলী মোঃ আবু সালেহ,
উপ-সহকারী প্রকৌশলী রিপন আহমেদ,বাড়বকুণ্ড বিদ্যুৎ অফিসের
উপ-সহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম,
উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ।
ইন্জিনিয়ার ইখলাছ উদ্দীন বলেন,ডিপ্লোমা ইন্জিনিয়ারগন সরকারের প্রকৌশলী কলেজের সকল নিয়ম পালন করেই ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে আসছে,কিন্তু ইন্জিনিয়ার ব্যবহার করা যাবেনা অথচ ডিপ্লোমা ইন্জিনিয়ারগন দেশে বিদেশে উন্নয়নে,কল কারখানায়,গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিভাগে সুনামের সহিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের ন্যায্য ৭ দফা দাবী মেনে নিতে হবে আর তা নাহলে সংগঠন কঠোর কর্মসূচীও নিতে বাধ্য হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »