বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছাতকের ভাতগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা পুত্রের বাড়িঘর ভাংচুর করে উল্লাস
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে সিংচাপইড় ইউনিয়ন বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জ:

মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, আধুনিক বাংলাদেশের স্থপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, বিএনপির চেয়ারপার্সন, ‘মাদার অব ডেমোক্রেসি’, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ছাতকের সিংচাপইড় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ছাতক উপজেলার কুমারকান্দি পাঁচ ভাই কমিউনিটি সেন্টারে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংচাপইড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য সায়েম আহমদ।

প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন, সদস্য এনামুল হক, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য আবু সুফিয়ান।

বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লিয়াছ উদ্দীন, ফরহাদ আহমদ গাজী মিল্টন,আজাদ রাব্বানী, আজিজুর রহমান আজিজ, জেলা যুবদল নেতা ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মনসুর আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য ওলিউর রহমান আলেক ও খালেদ মাসুদ সুজন, সাবেক ইউনিয়ন যুবদল নেতা সেবুল আহমদ, সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ কামাল তালুকদার, ছাত্রদলের সিনিয়র সদস্য হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন যুবদল নেতা ইকবাল হোসেন, সিংচাপইড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শফিকুর রহমান ও সিনিয়র সহ-সভাপতি সাইদুল হোসেন।

অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাওসার আহমদ এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা রইছ উদ্দিন। পরিশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »