বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে যাত্রীবাহী বাস উল্টে ১১ জন আহত

  • আপডেট সময়ঃ সোমবার, ২৬ মে, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চন্দনাইশে যাত্রীবাহী বাস উল্টে ১১ জন যাত্রী আহত হয়েছেন। চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার পাঠানি ফুল এলাকায় যাত্রীবাহী বাস উল্টেগেলে এই হতাহতের ঘটনা ঘটে। অর্ধশতাধিক যাত্রী নিয়ে এই বাসটি দুর্ঘটনার শিকার হলেও মাত্র ১১ জন আহত হন, বাকি যাত্রীরা নিরাপদে রয়েছেন।

গতকাল ২৫ মে’২৫ রোববার বিকেল সাড়ে তিনটার দিকেএই দুর্ঘটনা ঘটে। জানা যায়, চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস পাটানিপুল এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায় এবং বাসটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ সময় বাসে থাকা অর্ধশতাধিক যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পান। তবে দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। আহতরা হলেন চট্টগ্রামের হালিশহর এলাকার আবু রায়হান (৪৩), বাঁশখালী উপজেলার মোহাম্মদ ইউসুফ (৬৫), ব্রাহ্মণবাড়িয়ার ফিজুল ইসলাম নান্টু (৬২), ইলিয়াস হোসেন (৬০), ময়মনসিংহের শেখ মোহাম্মদ আবদুর সাত্তার (৪০), নাজমা খাতুন (৪৫), দৌবড়া থানার মুন্সিরহাট এলাকার ঝর্ণা বেগম (৫৩), আবুল হক (৫৩), লাভলি বেগম (৫০), রেহেনা পারভিন (৪০), কুমিল্লার রুবি আক্তার (২৭)। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, একটি ইন্সুরেন্স কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের বহনকারী যাত্রীবাহী বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাওয়ার সময় পাটানিপুল এলাকায় উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে ১১ যাত্রী আহত হলেও ঘটেনি কোন প্রাণহানির । পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »