মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভূমি মেলা উদ্বোধন

  • আপডেট সময়ঃ সোমবার, ২৬ মে, ২০২৫

জগন্নাথপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী ভূমি মেলা উদ্বোধন হয়েছে।

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে (২৫ মে) রোববার জগন্নাথপুর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে অফিস প্রাঙ্গনে ৩ দিন ব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ।

এর আগে উপজেলা সম্মেলন কক্ষে ভূমি মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহজে ভূমি সেবা প্রদান ও ভূমি নিয়ে নানা সমস্যা সমাধানে করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা।

এতে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার আশিষ চক্রবর্তী, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, তাজ উদ্দিন আহমদ, সানোয়ার হাসান সুনু, মো.শাহজাহান মিয়া, গোবিন্দ দেব, হুমায়ূন কবির ফরিদী, তৈয়বুর রহমান প্রমূখ। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা বলেন, ডিজিটাল সাক্ষরতা বাড়লে, ভূমি জটিলতা কমবে।

এ সময় উপজেলা একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায় ও সদর এবং উপজেলার সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জনসচেতনামূলক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এছাড়া মেলায় বসা স্টলে দিন ব্যাপী নাগরিকদের ভূমি সেবা প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »