মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৩ মে, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ডের ২নং বারৈয়াঢালা ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ২৩ মে ২০২৫ ইং সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত সীতাকুণ্ডের বড়দারোগারহাট সিরাজুল উলুম দাখিল মাদরাসা হল রুমে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতের ২ নং বারৈয়াঢালা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসাইনের সঞ্চালনায় এবং ইউনিয়ন শাখা জামায়াতের আমীর মাওলানা মোঃ মাহমুদুল হকের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আব্দুর জাব্বার।
এতে কোরআন থেকে দারস পেশ করেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা শাখার শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা মোঃ মহিউদ্দিন।

এতে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ মিজানুর রহমান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার সেক্রেটারী মোঃ আবু তাহের।
এতে আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশনের সীতাকুণ্ড উপজেলা সভাপতি মিছবাহুল আলম রাসেল ও বারৈয়ারঢালা ইউনিয়ন জামায়াতের সহ সেক্রেটারী নুর মোহাম্মদ প্রমুক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »