মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে বিরোধের জেরে অসহায় পরিবারের ওপর হামলা, মা-মেয়েসহ তিনজন আহত পীরগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত দুই জন দেশে ফিরেছে প্রবাসী জালালের মরদেহ, নিজ গ্রামে দাফন সীতাকুণ্ডে কুমিরা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মানববন্ধন কুমিরায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন: চেয়ারম্যান ও ৮ মেম্বার প্রার্থীর নাম ঘোষণা উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুষ্টিকর খাবার প্রদর্শনী কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজকে ঘিরে সভাপতি পদ নিয়ে একটি মহলের অপতৎপরতা ও ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে সীতাকুণ্ড শিপ ব্রেকিং ইয়ার্ডে বিশেষ ধরনের স্ক্যাপ জাহাজ, দেখতে দর্শকদের ভিড় রাণীশংকৈল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা। পীরগঞ্জের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন, ৩ লাখ টাকার অর্থ বরাদ্দ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বিশ্বনাথের ১৩৩টি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ করলেন ইউএনও

  • আপডেট সময়ঃ রবিবার, ১৮ মে, ২০২৫

বিশ্বনাথ প্রতিনিধিঃ

‘আমার বিদ্যালয়, সবুজ বিদ্যালয়’ শ্লোগানকে সামনে রেখে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২০২৪-২৫এর আওতায় সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন অভিযানের অংশ হিসেবে গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ১৩৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ‘ফলজ ওভেষজ’ গাছের ৬ শতাধিক চারা তুলে দেওয়া হয়।
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বিদ্যালয় গুলোতে রোপন করার জন্য উপজেলার ১৩৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে গাছের চারাগুলো তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, সহকারী শিক্ষা কর্মকর্তা সুহেলা রানা ও উপজেলার ১৩৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মখর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, দিন দিন যেভাবে আমাদের পরিবেশের বিপর্যয় হচ্ছে, এতে আমাদের আগামী প্রজন্ম কোমলমতি শিক্ষার্থীরাই খুবই হুমকির মুখোমুখি হতে যাচ্ছে। তাই বিদ্যালয়গুলোর আঙ্গিনা যদি গাছের সমারোহ থাকে, তাহলে শিক্ষার্থীদের জন্য অনেক ভালো হবে। আর সেই ভাবনা থেকেই ‘আমার বিদ্যালয়, সবুজ বিদ্যালয়’ কর্মসূচি গ্রহন করেছেন সরকার।

উল্লেখ্য, বিগত ৮মে বিশ্বনাথ উপজেলা পরিদর্শনকালে উপজেলাব্যাপী ‘বার্ষিক উন্নয়ন কর্মসূচি’র আওতায় বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাস মোহাম্মদশের মাহবুব মুরাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »