মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সুনামগঞ্জের ছাতকে সড়ক না থাকায় দুর্ভোগ চরমে, পাকা সড়কের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

বিশেষ (সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে মঙ্গলবার ( ১৩ মে ) গোবিন্দগঞ্জ থেকে বসন্তপুর, বুরাইয়া বাজার থেকে আলমপুর, নরসিংহপুর ও জাহিদপুর—এসব গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। বুরাইয়া বাজারে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী একত্র হয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।


পাঁচ ইউনিয়নের শত শত মানুষ প্ল্যাকার্ড ও ব্যানার হাতে দাঁড়িয়ে সরকারের কাছে দাবি তোলেন রাস্তা চাই, প্রতিশ্রুতি নয়।

বক্তারা বলেন, আমরা কি এই দেশের নাগরিক না? নাকি কেবল ভোটার হিসেবেই আমাদের প্রয়োজন? বছরের পর বছর ধরে কাঁচা সড়ক নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষায় হাঁটু সমান কাদা, শুকনায় ধুলার ঝড়। রোগী মারা যায় রাস্তা না পেয়ে,শিক্ষার্থীরা পড়ে যায় কাদায়।

মানববন্ধনে বক্তব্য রাখেন:মাওলানা আব্দুস সালাম,অধ্যক্ষ, বুরাইয়া কামিল মাদ্রাসা, মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, উপাধ্যক্ষ,ফয়জুর রহমান, আহ্বায়ক সদস্য, উপজেলা বিএ’ন’পি, মাওলানা নুরুল হক, (সুপার) জাহিদপুর মাদ্রাসা,মাওলানা আজিজুর রহমান, লাকেশ্বর মাদ্রাসা,হাফিজ নুরুল ইসলাম, মুফতী আফজাল খান সিরাজী, মাওলানা মহিবুল হক প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন:সাবেক সহ-সভাপতি আবুল খায়ের, বাজার কমিটির সাবেক সভাপতি আফতাব আলী, সাবেক মেম্বার রফিক মিয়া, আরজু মিয়া, বিএনপি নেতা তোফাজ্জল আলী, বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান, সমাজসেবক নজরুল হক চেরাগ আলী, শেখ আবু ছুফিয়ান, শরীফ আলম, এনামুল হকসহ এলাকার সর্বস্থরের জনগণ।

রাস্তাগুলো অবিলম্বে পাকাকরণ না হলে এলাকাবাসী আরও বড় কর্মসূচিতে যাবে। প্রয়োজনে রাস্তায় নামবে সর্বস্তরের মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »