বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড খালেদা জিয়া স্মৃতি সংসদে হামলা ও অর্থলুটের অভিযোগ সুনামগঞ্জের জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সীতাকুণ্ডের মুরাদপুরে আবারো যুবক খুন! সিলেটে ছাতক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জনপ্রতিনিধিসহ পিআইসিদের যতো অভিযোগ সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত সানলাইট ভবনকে ঘিরে আসল সত্যটা কি ? সীতাকুণ্ডে বারাকা রিসাইক্লিং শিপ ইয়ার্ড পরিদর্শনে এশিয়ান ইউনিভার্সিটির প্রতিনিধিদল সীতাকুণ্ডে জায়গা-সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে সাবেক পৌর শিবির সভাপতি গুরুতর আহত সীতাকুণ্ডের ইতিহাসে এই প্রথম দুর্গম জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫ জন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলে ছাত্রলীগ নেত্রীর মদ খেয়ে মাতলামি

  • আপডেট সময়ঃ সোমবার, ৬ মে, ২০২৪

কাইয়ুম চৌধুরীঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি আবাসিক হলে মদ খেয়ে মাতলামির করার অভিযোগ উঠেছে। এ নিয়ে রুমমেট বাধা দিলে তেড়ে আসে বলে অভিযোগ করেন এক শিক্ষার্থী৷

গত ৪ এপ্রিল ২০২৪, শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্ট প্রফেসর ড. উদিতি দাশের কাছে এমন অভিযোগ দেয় এক শিক্ষার্থী। এর আগেও ওই ছাত্রীর বিরুদ্ধে আবাসিক হলে মাদকসেবনের অভিযোগ উঠে।

এর আগে গত ২৯ জানুয়ারি একই ইনস্টিটিউটের এক ছাত্রের সাথে ছেলেদের মেসে অভিযুক্ত শিক্ষার্থীর রাত্রিযাপন নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটেছিলো।

অভিযোগকারী শিক্ষার্থী জানান, অভিযুক্ত ছাত্রী হলে মদ খেয়ে এসে মাতলামি করতো। বিড়ি সিগারেট খেয়ে রুমের পড়ালেখার পরিবেশ নষ্ট করতো। এগুলা নিয়ে তাকে বাঁধা দিলে আমাদের বাবা মা তুলে অকথ্য ভাষায় গালাগালি করতো।

এ বিষয়ে জানতে অভিযুক্তের মুঠোফোনে একাধিকবার কল করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালের সহকারী প্রক্টর মো. এনামুল হক বলেন, এক ছাত্রীর বিরুদ্ধে আমরা একটি অভিযোগ পেয়েছি। তার নামে নাকি এর আগেও অভিযোগ ছিলো। ভুক্তভেঅগীকে আমরা লিখিত অভিযোগ দিতে বলেছি। হল প্রশাসনের সাথে আমরা কথা বলবো।

হলের প্রভোস্ট ড. উদিতি দাশ বলেন, আজকে একটা মেয়ে আমাকে টেলিফোন করে জানিয়েছে যে, ৫১২ নাম্বার রুমে নাকিএকটা মেয়ে মাদক সেবন করে। এই মেয়ের বিরুদ্ধে আগেও এমন অভিযোগ এসেছে। তাকে আমরা তখন ডাকিয়েছিলাম। সে ক্ষমা চেয়ে বলেছে, আর করবে না। তাই, সেবার ক্ষমা করে দিয়েছিলিাম। কিন্তু তার নামে আবারও মাদকাসক্তির অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আমরা কালই একশানে যাবো।’ # সুত্র- আজাদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »