শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ছাতকে মানববন্ধন কর্মসূচী পালন,হাওরে বাঁধ নির্মাণে ধীরগতি!

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় হাওরের বোরো ফসল রক্ষা বাঁধে পিআইসি কমিটি গঠনে নানা অনিয়ম ও একমাস পার হয়ে যাওয়ার পরও অনেক স্থানেই কাজ শুরু না হওয়ায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন হাওর পাড়ের স্থানীয় কৃষকরা। বাঁধ নির্মাণে ধীরগতির কারনে গত বুধবার(১৭জানুয়ারি) সকালে গোবিন্দগঞ্জ মুক্তিযোদ্ধা চত্বরে ‘হাওর বাঁচাও আন্দোলন’ ছাতক উপজেলা কমিটির উদ্যাগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়ে‌ছে।

নির্ধারিত সময়ে মধ্যে দ্রুত কাজ শেষ করার দাবিতে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, ‘হাওর বাঁচাও আন্দোলন’ জেলার কার্যকরি ক‌মি‌টির সভাপতি ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। সংগঠনের উপজেলা কমিটির সাধারন সম্পাদক শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে ও দিলোয়ার হোসেনের পরিচালনায় অনু‌ষ্টিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলন শাহ অলিউল্লাহ একাডেমির প্রিন্সিপাল মাওলানা মঞ্জরুর রহমান চৌধুরী, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাংগঠ‌নিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, মোশাহিদ আলী, এইচএম খালেদ, এআর সায়েম, শিক্ষক রেজ্জাদ আহমদ, হাফিজ নাসির উদ্দিন, কৃষক শাহ মো.মুজিব, ইসলাম উদ্দিন, সাব্বির আহমদ সুমন প্রমুখ।

বক্তারা বলেন, ১৫ ডিসেম্বর থেকে হাওর রক্ষা বাঁধের কাজ শুরু করার কথা থাকলেও উপজেলার ৩২টি পিআইসি’র মধ্যে এখন ২৩টি বাঁধের কাজ শুরু হয়। এখনও আরও ৯টি বাঁধের কাজ শুরু করা হয়নি। কাজের ধীরগতির কারনে সরকারের নির্ধারিত সময়ের মধ্যে হাওর রক্ষা বাঁধ মেরামত কাজ শেষ হওয়া নিয়ে শংকিত স্থানীয় কৃষকরা। অবিলম্বে বাঁধের কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার দাবি জানি‌য়ে‌ছেন তারা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »