শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ৪১০ বস্তা অবৈধ সার উদ্ধার সীতাকুণ্ডের বাসিন্দা পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে নিহত নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে চন্দনাইশে সাংস্কৃতিক প্রতিযোগিতা চন্দনাইশ থানা পুলিশের উদ্যোগে সাতবাড়িয়া ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও সমাবেশ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সুনামগঞ্জ ছাতকে আমেরিকান এক প্রবাসীর জায়গা-সম্পত্তি আত্মসাতের অভিযোগ

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে এক আমেরিকান প্রবাসীর জায়গা সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে। প্রতিকার চেয়ে প্রবাস থেকে ছাতক থানাধিন জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভূক্তভোগি ওই প্রবাসী। এর প্রেক্ষিতে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পলাশ চন্দ্র দাশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের ছৈলা গ্রামের মৃত কাজী ওয়ারিদ আলী তিনপুত্র ও চার কন্যা সন্তান রেখে মারা যান। তার দুই পুত্র কাজী আনোয়ারুল ইসলাম ও কাজী মমিনুল ইসলাম স্ব পরিবারে আমেরিকায় বসবাস করে আসছেন।

দেশের বাড়িতে তাদের জায়গা সম্পতি দেখার কেউ না থাকায় এ সুযোগে অপর ভাই প্রবাসি কাজী কবিরুল ইসলাম দেশে এসে ভাই-বোনদের জায়গা সম্পত্তি জোর পূর্বক একাই দখলের চেষ্টা করছেন।

বিষয়টি পারিবারিক ভাবে একাধিকবার আলোচনার পরও সুরাহা হয়নি। বর্তমানে তাদের জায়গায় পাকা স্থাপনা তৈরি করছেন বড় ভাই কবিরুল।

এঘটনায় (৩১ ডিসেম্বর ২০২৩ ইং) আমেরিকান প্রবাসী কাজী মমিনুল ইসলাম বাদী হয়ে কবিরুল ইসলামকে প্রধান আসামী করে ছাতক থানাধীন জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বরাবরে ইমেইলের মাধ্যমে লিখিত অভিযোগ দায়ের করেন।

জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পলাশ চন্দ্র দাশ অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »