সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল! সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা: ছানি অপারেশনের জন্য ৪৯ জন নির্বাচিত, চিকিৎসা পেলেন ৩ শতাধিক সীতাকুণ্ডে আলোচিত চন্দনা হত্যা মামলায় স্বামীসহ চারজন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের মিলনমেলা ও আলোচনা সভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান

  • আপডেট সময়ঃ সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি:

​আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামানের নেতৃত্বে সীতাকুণ্ড, সীতাকুণ্ডের উপকূলীয় অঞ্চল ও সীতাকুণ্ড-মিরসরাই-সন্দ্বীপ সার্কেলের জন্য একটি তদারকি টিম গঠন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার সীতাকুণ্ড পৌরসভা ও উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

​পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি।

​অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌর যুবদল নেতা জিয়াউদ্দিন, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি অমলেন্দু কনক, সাধারণ সম্পাদক বাবুল শাস্ত্রী সহ স্থানীয় নেতৃবৃন্দ ও পূজা কমিটির কর্মকর্তাবৃন্দ।

​মণ্ডপ পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান আয়োজকদের উদ্দেশে বলেন, “সরকার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পূজাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারির পাশাপাশি স্বেচ্ছাসেবক টিমের নিরাপত্তা ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং মণ্ডপ ও এর আশেপাশের এলাকায় সর্বপ্রকার মাদক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া প্রতিটি মণ্ডপ সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার নজরদারিতে থাকবে।”

​তিনি আরও জোর দিয়ে বলেন, “পূজা উৎসবমুখর, নিরাপদ ও সুন্দরভাবে সম্পন্ন করার দায়িত্ব সরকারের পাশাপাশি আমাদের সকলের।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »