রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে আলোচিত চন্দনা হত্যা মামলায় স্বামীসহ চারজন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের মিলনমেলা ও আলোচনা সভা সীতাকুণ্ডে কেমিক্যাল কমপ্লেক্সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চট্টগ্রাম সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮ সীতাকুণ্ডে সিএসআইডি প্রতিনিধি দল কর্তৃক শিবপুর প্রতিবন্ধী স্কুল পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন: চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর নাম ঘোষণা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ সীতাকুণ্ডে দুই দিনে উদ্ধার অজ্ঞাত গৃহবধূ ও শিশুর লাশ সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেফতার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বিশেষ (চট্টগ্রাম) প্রতিনিধি:

​শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ইপিজেড ও পতেঙ্গা এলাকার সনাতন ধর্মাবলম্বী ৯ শতাধিক পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য, শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

​৯ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় এলিট হলে ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেলের সভাপতিত্বে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “এখানকার প্রত্যেকটি অঞ্চলে টেকনিক্যাল কলেজ ও স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে তরুণদের দক্ষতা বাড়াতে চাই, যাতে আপনাদের ছেলে-মেয়েরা আরও এগিয়ে যেতে পারে। এ অঞ্চলের মানুষ আগে যেখানে ২০০ জনের চাল পেত, এখন সেখানে ২ হাজার জন পাচ্ছে; সামনের দিনে এর পরিমাণ আরও বাড়বে। সবাইকে অগ্রিম শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে, ধুমধাম করে এবং সবাই মিলে আগামী দিনগুলোতে একটি সার্বজনীন দুর্গোৎসব পালন করব।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়া, সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা এবং যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ।

​এসময় আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সদস্য নুরুজ্জামান, ইপিজেড থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রোকন উদ্দিন, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, বিএনপি নেতা মো. শরীফ ও মিজানুর রহমান পারুল।

​এছাড়া সনাতন সম্প্রদায়ের পক্ষে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লায়ন শংকর সেন গুপ্ত ও সহ-সভাপতি উত্তম কুমার শীল।

​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. নওশাদ হোসেন, ইপিজেড থানা যুবদলের আহ্বায়ক হোসনে মোবারক রিয়াদ, সাইফুল, জাশেদ, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইউসুফ সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল, রায়হান সাদ্দাম রানাসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতীদল, কৃষকদল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »