রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে আলোচিত চন্দনা হত্যা মামলায় স্বামীসহ চারজন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের মিলনমেলা ও আলোচনা সভা সীতাকুণ্ডে কেমিক্যাল কমপ্লেক্সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চট্টগ্রাম সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮ সীতাকুণ্ডে সিএসআইডি প্রতিনিধি দল কর্তৃক শিবপুর প্রতিবন্ধী স্কুল পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন: চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর নাম ঘোষণা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ সীতাকুণ্ডে দুই দিনে উদ্ধার অজ্ঞাত গৃহবধূ ও শিশুর লাশ সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেফতার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেফতার

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

​চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন দুর্গম জঙ্গল সলিমপুরে বিশেষ অভিযান চালিয়ে দেশি ও বিদেশি অস্ত্রশস্ত্রসহ চার শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

​আজ শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টায় সীতাকুণ্ড থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন/এডিশনাল এসপি) মোহাম্মদ জুনায়েত কাউসার এসব তথ্য জানান।

​তিনি জানান, জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকাকে সন্ত্রাসী, চাঁদাবাজ, অপহরণকারী এবং সরকারি পাহাড়-জমি দখলকারীদের হাত থেকে মুক্ত করতে জেলা পুলিশ সুপার মাসুদ আলমের দিকনির্দেশনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলামের নেতৃত্বে এসআই রফিকুল ও সঙ্গীয় ফোর্স আলীনগরে অভিযান চালিয়ে চার সন্ত্রাসীকে গ্রেফতার করেন।

​এ সময় তাদের হেফাজতে থাকা অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে:

  • ​একটি শর্টগান
  • ​একটি বিদেশি পিস্তল
  • ​৬ পিস কার্তুজ
  • ​৯ রাউন্ড পিস্তলের গুলি
  • ​একটি চাপাতি
  • ​একটি টেটা
  • ​একটি লোহা কাটার কার্টার (বোল্ট কাটার)
  • ​চাঁদা আদায়ের একটি তালিকা

​গ্রেফতারকৃতদের আজ শুক্রবারই আদালতে সোপর্দ করা হয়েছে এবং পরবর্তীতে তাদের রিমান্ড চেয়ে আবেদন করা হবে বলে জানান ওসি মো. মহিনুল ইসলাম।

​প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোহাম্মদ রাসেল আহমেদ, সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম, ওসি (তদন্ত) মো. আলমগীর, সেকেন্ড অফিসার এসআই বিল্লাল হোসেন, এসআই রাশেদ, এসআই ফয়েজ, এসআই আহাদ ও ডিএসবি কর্মকর্তা হুমায়ুন কবীরসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

​সংবাদ সম্মেলনে অতিরিক্ত এসপি জুনায়েত কাউসার হুশিয়ারি উচ্চারণ করে জানান, জঙ্গল সলিমপুর ও আলীনগরকে সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত না করা পর্যন্ত জেলা পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »