সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানবন্দরে আনসারের তৎপরতায় স্ক্যানার বেল্টের নিচ থেকে আইফোন উদ্ধার, প্রকৃত মালিকের কাছে হস্তান্তর ফেনীতে সড়ক দুর্ঘটনায় র‍্যাব-৭ এর ওয়ারেন্ট অফিসার আলমগীর নিহত চন্দনাইশে থানা পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৫ সীতাকুণ্ডে পালিয়ে যাওয়া শেখ হাসিনার জন্মদিন পালনে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার চন্দনাইশের জান্নাতুল মাওয়া সাদিকার বাজিমাত: জিপিএ-৫ এর পর এবার বোর্ডে সাধারণ বৃত্তি লাভ চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের ২ সদস্যসহ গ্রেপ্তার ৪ সীতাকুণ্ডে পুলিশ কনস্টেবলের সাথে হাতাহাতির ঘটনায় উপজেলা যুবদল সদস্য সচিব বহিষ্কার সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী: জাহাজ ভাঙা শিল্পে সরকারের সহায়তার আশ্বাস সীতাকুণ্ডে শতবর্ষী বদ্দার পুকুর ভরাট করে ঘর নির্মাণের মহোৎসব, পরিবেশ অধিদপ্তরের উদাসীনতা চন্দনাইশের এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা প্রত্যাহার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে পালিয়ে যাওয়া শেখ হাসিনার জন্মদিন পালনে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

  • আপডেট সময়ঃ শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করার অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন—সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার মোহাম্মদ রসূল হকের পুত্র মো. ইজাজুল হক (২৪) এবং ভাটিয়ারী ইউনিয়নের কদম রসুল এলাকার মৃত মো. সালেহ জহুরের পুত্র মো. শাহ নেওয়াজ রাফি।

​শুক্রবার (২ অক্টোবর) বিকেলে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলামের নির্দেশে এসআই ফয়েজ আহমদ উপজেলার কদম রসূল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মো. মহিনুল ইসলাম।

​পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া দুজনে সম্প্রতি শেখ হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, সংঘবদ্ধভাবে ১১ জনের একটি দল জন্মদিন পালন করছে এবং ‘জয় বাংলা’ বলে বিভিন্ন স্লোগান দিচ্ছে।

​সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিরা নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। ফেসবুকে শেখ হাসিনার জন্মদিন পালনের পোস্টের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »