
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:
সীতাকুণ্ডে জাহাজভাঙা ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) শিল্পের উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রামের সীতাকুণ্ডের পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, “পিএইচপি শিপ রিসাইক্লিং ইয়ার্ডে দক্ষ শ্রমিকদের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বড় বড় জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত করা হচ্ছে। এখানে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইয়ার্ডটির রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা ও সামগ্রিক পরিবেশও চমৎকার।”
আরিফুল হক চৌধুরী আরও বলেন, “বাংলাদেশে প্রযুক্তিনির্ভর ও উন্নত শিপ রিসাইক্লিং শিল্পের বড় সম্ভাবনা রয়েছে। এ খাতে অভ্যন্তরীণ চাহিদাও রয়েছে প্রচুর। শিল্পটির আরও বিকাশ ও সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। শিপ ইয়ার্ডের ব্যবসা সম্প্রসারণে যেসব বাধা রয়েছে, সেগুলোকে চিহ্নিত করে সমস্যা সমাধানে বর্তমান সরকার কাজ করবে।”
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply