মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রান্তিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আরো দায়িত্বশীল হতে হবে : সিভিল সার্জন। চা খেতে গিয়ে চুরি, বাধা দেওয়ায় গৃহকর্তীর ওপর গরম পানি নিক্ষেপ: নারী আটক দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য: লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিলের প্রস্তুতি: নির্বাচন কমিশনের পরিকল্পনা ও মাঠপর্যায়ের জনদুর্ভোগের চিত্র সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মনোনয়ন আপিল বিভাগে বাতিলের রায়কে কেন্দ্র করে নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে। স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে আড্ডা দেওয়া ১৭ শিক্ষার্থী শিক্ষকদের জিম্মায় টাকার জাল নোটসহ চোর আটক: ধরা পড়লে দারোয়ানকে জাল নোট দিয়ে বাঁচার অভিনব কৌশল! মীরসরাইয়ে গণমাধ্যমকর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন: প্রধান হামলাকারীদের আটক না করলে অনশনের হুঁশিয়ারি চন্দনাইশে রৌশনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ জুলাই সনদ বাস্তবায়ন ও গণরায়ের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সম্পন্ন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

প্রান্তিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আরো দায়িত্বশীল হতে হবে : সিভিল সার্জন।

  • আপডেট সময়ঃ সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

বিশেষ (চট্টগ্রাম ) প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাই উপজেলার দোহাজারী পৌরসভার প্রান্তিক জনগোষ্ঠীর মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে হঠাৎ পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলার নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।

সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে তিনি হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত হয়ে সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলেন। তাদের চিকিৎসাসেবার মান, ওষুধের পর্যাপ্ততা ও সার্বিক সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

হাসপাতালের সেবা কার্যক্রমকে আরও দ্রুতমুখী, গতিশীল ও জনবান্ধব করার জন্য তিনি চিকিৎসকদের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেন।

উপস্থিত কর্মকর্তা ও চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, “সাধারণ ও প্রান্তিক মানুষ যেন হাসপাতালে এসে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সেদিকে কড়া নজর রাখতে হবে।” স্বাস্থ্যসেবা দিতে আরও বেশি আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন- এমওসিএস ডা. ডা. শিব্বীর আহমেদ প্রিন্স, দোহাজারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রকিবুল হাসান মারুফ, মেডিকেল অফিসার ডা. সমজোদা বেনজীর, ডা. সাহিমুল আবরার, ডা. টিপু মজুমদার, ডা. আমির খসরু হৃদয়, ডা. মোহাম্মদ ইব্রাহিম হোসেন এবং ডা. সাইদুর রহমান।

এছাড়াও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »