
১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দাকোপ উপজেলা ও চালনা পৌর বিএনপির উদ্যোগে ৫ দিনব্যাপী কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় চালনা পৌরসভার ডাকবাংলোস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফার হোসেনের সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব আল-আমিন সানার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শেখ, আইয়ুব আলী কাজী, এস এম আব্দুল কাদের, মহিদুল ইসলাম, কামরুল ইসলাম টুকু, ইমরান হোসেন পলাশ ও মোহাম্মদ আশরাফ হোসেন।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল বারিক, শফিকুল ইসলাম মোল্লা, আবু তাহের শেখ, আব্দুর রাজ্জাক মোল্লা, আবু সাঈদ, আজিম হাওলাদার, ফেরদৌস সানা, তারেক গাজী, রবিউল ইসলাম মনা, রতন রায়, মালা কাজী, পারুল বেগম ও সাবেক কাউন্সিলর আবদুস সাত্তারসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এ ছাড়া আসন্ন উপজেলা ও পৌরসভা নির্বাচনে দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং চালনা পৌরসভা নির্বাচনে চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফার হোসেন ও সাবেক সদস্য সচিব আল-আমীন সানা মেয়র প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া প্রার্থনা করেন।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply