সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার সাতকানিয়াস্থ নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে স্কুলের প্রতিষ্ঠাতা দ্বিজেন্দ্র লাল কারণ ও প্রয়াত শিক্ষকদের স্মরণে স্মরণ সভা এবং আজীবন দাতা সদস্য, সাবেক এবং বর্তমান শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান গত ৩০ মে শনিবার স্কুলের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোওয়াত করেন ওমর ফারুক ও পবিত্র গীতা পাঠ করেন গোপী দাশ। প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক মো. কাউছার আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোজাফফর হোসেন রাহাত ও যুগ্ম সদস্য সচিব লোকমান হাকিম রাজের যৌথ সঞ্চালনায় স্মরণ
সভায় বক্তব্য রাখেন সংবর্ধনা অনুষ্ঠান উদযাপন উপকমিটির আহবায়ক মোজাম্মেল হক সানি, সদস্য সচিব সঞ্জয় চৌধুরী ও কোষাধ্যক্ষ সুমন চৌধুরী।

এসময় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ডা. এএসএম মোস্তাক আহমেদ, অমল চৌধুরী, ডা. রানা চৌধুরী, লোকমান হাকিম ও সুকুমার কারণসহ শিক্ষক অনুপম দাশ, লায়ন স্বপন কান্তি সাহা, শেফাল কান্তি সুশীল, নির্মল কান্তি তালুকদার, সুনিপুন চক্রবর্ত্তী, মিতালী রাণী সুশীল, সাজেদা সুলতানা, জালাল উদ্দীন আহমদ।

প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. জাকের হোসেন, সজল দাশ, শিপ্লব বিশ্বাস, হাজী মুস্তাফিজুর রহমান, প্রবীর তালুকদার, সঞ্জয় চৌধুরী। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত দ্বিজেন্দ্র লাল কারণ, প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আব্দুর রহিম চেয়ারম্যান, প্রয়াত শিক্ষকদের মধ্যে নেপাল চন্দ্র দাশ, হরিরঞ্জন তালুকদার, রনজিৎ কুমার দাশ, দিলীপ কুমার কারণ, কানু কারণ, ভুপতি রঞ্জন দাশ, দিলীপ কান্তি মল্লিক, সাবেক অফিস সহকারী মরহুম আলী হোসেন, প্রয়াত তেজেন্দ্র লাল দাশ ও প্রয়াত নৈশপ্রহরী সুবল বিশ্বাস স্মরণে স্মরণ সভা ও মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়া সাবেক শিক্ষক পুরঞ্জন ভট্টাচার্য, অনুপম দাশ, লায়ন স্বপন চন্দ্র সাহা, নির্মল কান্তি তালুকদার, ননী গোপাল দাশ, দুলাল বিশ্বাস, নেপাল কান্তি চৌধুরী, মিসেস দিপ্তী খাস্তগীর, মিতালী রাণী সুশীল, সাজেদা সুলতানা, সুনিপুন চক্রবর্ত্তী, বর্তমান শিক্ষক শেফাল কান্তি সুশীল, মাওলানা আতাউল্লাহ বোখারী, বিদ্যুৎ মজুমদার, তাপসী নন্দী, জালাল উদ্দিন আহমদ, ধর্ম যতন বড়ুয়া, দিলীপ কুমার শীল, ইন্দিরা ভট্টাচার্য্য, রুপেন কুমার সুশীল, রাফাআতুন নেছা রায়হানা, পার্থ ভট্টাচার্য্য, রয়েল দাশকে সংবর্ধনা দেওয়া হয়।

আজীবন দাতা সদস্যদের মধ্যে প্রফেসর ডা. এএসএম মোস্তাক আহমেদ, সুকুমার কারণ, লোকমান হাকিম, সুরেন্দ্র বিজয় দাশ, মরহুম রশিদ আহমেদ, বাসনা দাশ, তুহিন কান্তি দাশ, প্রিয়াংকা চৌধুরী, টুম্পা দেব কারণ, অস্পিতা কারণ, পূর্ণ কারণ, রাজবীর কারণ প্রহর, অদ্রিজা কারণ, বাবু টিটু কারণকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সমীর ধর, অর্ণব দাশ, প্রান্ত বিশ্বাস, মো. আরমান, টুম্পা চৌধুরী, পম্পি চৌধুরী, গৌরী বিশ্বাস, জুই দাশ, শুভ চৌধুরী, মোহাম্মদ শাহেদ, শ্রীবাস দাশ, সাইদ আনোয়ার রিফাত, মোহাম্মদ সুজন, কৌশিক দাশ, জয় আইচ, অলি দাশ, উৎস কারণ, রনি ধর, রাহুল মজুমদার। এছাড়াও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন লিটন আইচ, আনোয়ার হোসেন, আবু তৈয়ব, মোহাম্মদ ইসমাইল, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাসেল দাশ, শাহাদাত হোসেন, রাজীব দাশ, ফজল আহমেদ, জয়নাল আবেদীন, মো. নাছির, আবু ছৈয়দ, মো. তারেক, মোহাম্মদ হানিফ, মো. মামুন, মোহাম্মদ বাদশাহ, নারায়ণ মজুমদার, শওকত আলী, নোমান মাহমুদ, আবছার উদ্দিন, শহিদুল ইসলাম আনছার, মোহাম্মদ সাইফুদ্দিন, বৈশাখী বল, ঐতিহ্য বিশ্বাস, মো. আরিফ, মো. এমরান ও অক্ষয় ভট্টাচার্য্য, রিমন চক্রবর্ত্তী।
এসময় আরও উপস্থিত ছিলেন, প্রাবন্ধিক ও কলামিস্ট রূপম চক্রবর্ত্তী ও শিক্ষক বাহাদুর আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »